বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
প্রফেসর ড. এম এ মুহিত স্যার প্রতিমন্ত্রী হওয়ায় জিয়া সাইবার র্ফোসের সভাপতি এম এ মান্নান মিন্টুর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। গোদাগাড়ীর শীর্ষ মাদক ব্যাবসায়ী দেড় কেজি হেরোইনসহ গ্রেফতার। নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে স্বাধীন সাংবাদিকতা রক্ষার জোরালো আহ্বান—সভাপতি, তাহিয়া একাডেমির যৌথ উদ্যোগে দিনব্যাপী গবাদিপশুর প্রাথমিক চিকিৎসা ও টিকাদান কর্মসূচি; পাহাড়তলী অলংকারবাসীর অভিযোগ চাঁদাবাজ চক্রের দৌরাত্ম্য থামছে না চট্টগ্রাম লিংক রোডে র‍্যাবের অভিযানে একরাম সুলতান গ্রেফতার। খুলনা মফস্বল প্রেসক্লাবের আংশিক কমিটি গঠন, দেশবাসী সহ বিশ্বের সকল মুসলিম সম্প্রদায় কে ২০২৬সালের পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা; শেরপুরের ঝিনাইগাতী দুধনই তালতলা নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্ট সিজন-৩ অনুষ্ঠিত!  রাজশাহীতে স্ত্রীসহ সহকারী পুলিশ সুপারের বিরুদ্ধে দুদকের মামলা

গোদাগাড়ীতে ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে জামায়াতের সংবাদ সম্মেলন

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৩৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ

গোদাগাড়ীতে ১১ দলীয় জোটের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামী ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী জেলা জামায়াতে ইসলামী। ওই জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে।

মঙ্গলবার দুপুরে গোদাগাড়ী সদরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি গোলাম মোর্ত্তজা। এ সময় তিনি উপস্থিত সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

লিখিত বক্তব্যে জানানো হয়, গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য দাঁড়িপাল্লা প্রতীকের জনসভাটি কেবল একটি নির্বাচনী কর্মসূচি নয়; এটি জনগণের অধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারের দাবিতে একটি গুরুত্বপূর্ণ সমাবেশ। জনসভা থেকে ১১ দলীয় জোটের প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানের পক্ষে ভোট প্রার্থনার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানানো হবে।

বক্তব্যে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করা হয়। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল খালেক, শিক্ষা বিভাগের সভাপতি ড. ওবায়দুল্লাহ, মিডিয়া সেল সদস্য মুহাম্মদ শহীদুল্লাহসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ ছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য এবং গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর