বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন গোদাগাড়ীতে ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে জামায়াতের সংবাদ সম্মেলন বাংলাদেশ আমজনগণ পার্টির নিবন্ধনসহ ৫ দফা দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবির বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধ মায়ের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত তরুণ সংঘ।  দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বদলগাছী জামায়াতী ইসলাম সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে প্রীতি সমাবেশ তাড়াশে সরকারী কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি তাহিরপুরে ধানের শীষ প্রার্থী কামরুলের পথসভায় জনতার ঢল, রূপ নিলো জনসভায়। রংপুরে শিল্পকারখানা পরিদর্শনে অর্থ উপদেষ্টার বিশেষ সহকারী, এলডিসি উত্তরণ নিয়ে মতবিনিময়

রংপুরে শিল্পকারখানা পরিদর্শনে অর্থ উপদেষ্টার বিশেষ সহকারী, এলডিসি উত্তরণ নিয়ে মতবিনিময়

প্রতিবেদকের নাম / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

স্বপ্না আক্তার স্বর্ণালি শাহ্, নীলফামারী : অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী রংপুরে অবস্থিত একটি রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি, এলডিসি উত্তরণ-পরবর্তী বাস্তবতা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এলডিসি থেকে উত্তরণের ফলে ইউরোপসহ আন্তর্জাতিক বাজারে রপ্তানিতে কী ধরনের সুযোগ ও চ্যালেঞ্জ তৈরি হতে পারে—সে বিষয়েও আলোচনা হয়।

ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, দেশের শিল্প ও বাণিজ্য খাতকে শক্তিশালী না করলে অর্থনৈতিক অগ্রযাত্রা টেকসই হবে না। সরকার পরিবর্তন হলেও উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সহায়তায় ধারাবাহিকতা বজায় রাখা জরুরি, কারণ তারাই কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় অর্থনীতির চালিকাশক্তি।
সোমবার, ২ ফেব্রুয়ারি ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড কর্তৃপক্ষ ড. আনিসুজ্জামান চৌধুরীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এ সময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হাসানুজ্জামান হাসানের নেতৃত্বে কারখানার বিভিন্ন বিভাগ ঘুরে দেখা হয়।

পরিদর্শন ও মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোবর হোসেন, পল্লী বিদ্যুৎ তারাগঞ্জ জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক শরিফ উদ্দিন লেহাজ, সহকারী মহাব্যবস্থাপক মুসলে উদ্দিন এবং ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেডের মহাব্যবস্থাপক খালিদ আহসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর