সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম
মানবিক সেবায় প্রশংসিত সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আরএমও ডা. মোঃ নাজমুল হুদা মার্কেন্টাইল ইসলামী লাইফের বাঁশখালী অফিসে মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বালিয়াডাঙ্গীতে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালিয়াডাঙ্গীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত তাড়াশে দুই সাংবাদিক হামলার শিকার,থানায় অভিযোগ তাহিরপুরে ব্যবসায়ীকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন রাস্তার জায়গা দখলের অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরাট কাজ আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা: তাহিরপুর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সাকিব; আন্তর্জাতিক নারী দিবসে সোহেল সরকারের শুভেচ্ছা ও নারীর ক্ষমতায়নের আহ্বান বদলগাছীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত;

চারঘাটে নির্বাচনী প্রচার-প্রচারণায় জামায়াত প্রার্থী নাজমুল হক

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ২৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রচার-প্রচারনায় মুখরিত হয়ে উঠছে নির্বাচনী এলাকা।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সকাল থেকেই সারাদিন ব্যাপী সাধারণ ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে দাঁড়িপাল্লার পক্ষে ভোট প্রার্থনা করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহী-০৬ (চারঘাট-বাঘা) আসনে জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক।

এছাড়াও বিকেলে তিনি চারঘাট পৌরসভার ২ নং ওয়ার্ডে পুরুষ ও নারী ভোটারদের সাথে উঠান বৈঠক করেন। সেখানে দাঁড়িপাল্লার পক্ষে তিনি সবার কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন।

অধ্যক্ষ নাজমুল হক বলেন, “আমরা জনগণের কাছে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইছি। আমরা চাই দেশে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হোক। দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং পরিবর্তনের লক্ষ্যে জনমত গঠন করা হচ্ছে।

তিনি আরও বলেন, এলাকার সাধারণ মানুষ উন্নয়ন ও দুর্নীতিরোধে পরিবর্তনের আশা করছে। তারা নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে প্রচার-প্রচারণা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোটারদের উদ্দেশ্যে তিনি ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে দেশে ইনসাফ কায়েমের আহ্বান জানান।

গনসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি শফিকুল ইসলাম, চারঘাট উপজেলার জামায়াতের সেক্রেটারি সুফেল রানা সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর