সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম
মানবিক সেবায় প্রশংসিত সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আরএমও ডা. মোঃ নাজমুল হুদা মার্কেন্টাইল ইসলামী লাইফের বাঁশখালী অফিসে মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বালিয়াডাঙ্গীতে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালিয়াডাঙ্গীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত তাড়াশে দুই সাংবাদিক হামলার শিকার,থানায় অভিযোগ তাহিরপুরে ব্যবসায়ীকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন রাস্তার জায়গা দখলের অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরাট কাজ আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা: তাহিরপুর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সাকিব; আন্তর্জাতিক নারী দিবসে সোহেল সরকারের শুভেচ্ছা ও নারীর ক্ষমতায়নের আহ্বান বদলগাছীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত;

পাতা কুড়ানোকে কেন্দ্র করে পুবাইলে বৃদ্ধাসহ একই পরিবারের চারজনকে পিটিয়ে জখম

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ২৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর পুবাইল থানাধীন লক্ষণদিয়া এলাকায় পূর্ব বিরোধের জেরে এক বৃদ্ধা ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। গত ৩০ জানুয়ারি সকালে প্রতিবেশীর জমিতে শুকনো পাতা কুড়াতে গেলে এ ঘটনা ঘটে। এতে বৃদ্ধা মোছা. আয়েত বানু (৬৫)সহ একই পরিবারের চারজন আহত হন।

ভুক্তভোগীর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, লক্ষণদিয়া এলাকার মৃত আব্দুল আলিমের স্ত্রী আয়েত বানুর মেয়ে সালমা আক্তার লিপি (৩০) সকালে প্রতিবেশী জাকির হোসেনের জমিতে শুকনো পাতা কুড়াতে যান। এ সময় দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিবেশী মো. ইব্রাহিম ও তার পরিবারের সদস্যরা তাকে বাধা দেন।

একপর্যায়ে বিবাদী সাকিব (২৫) ও খাদিজা (৪৫) লিপির কুড়ানো পাতাগুলো জোরপূর্বক সরিয়ে ফেলতে শুরু করেন। এতে বাধা দিতে গেলে আয়েত বানুর নাতি ইমন (১১) মারধরের শিকার হয়। পরে খবর পেয়ে লিপির বোন ও অপর নাতি তানজিদ (১৭) ঘটনাস্থলে গেলে তাদের ওপরও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।

সন্তান ও নাতিদের রক্ষা করতে বৃদ্ধা আয়েত বানু এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। অভিযোগে বলা হয়, তাকে এলোপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করা হয়। পাশাপাশি শ্লীলতাহানির উদ্দেশ্যে তার মেয়ের পরিহিত কাপড় ছিঁড়ে ফেলা হয়। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে বিবাদীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

অভিযোগ দায়ের করাকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজনের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে, এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। বর্তমানে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগ করেন।
ভুক্তভোগী আয়েত বানু বলেন, “আমরা বিপদে পড়ে থানায় যাই। সেখানে সঠিক বিচার না পেলে আমরা কোথায় যাব?” তিনি আরও অভিযোগ করেন, বিবাদীপক্ষের মামলা গ্রহণ করা হলেও তাদের পক্ষের মামলা গ্রহণে থানা কর্তৃপক্ষ অনীহা প্রকাশ করেছে।

এ বিষয়ে জানতে পুবাইল থানার উপপরিদর্শক (এসআই) আবু বকরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। পাশাপাশি পুবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মো. খালিদ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর