মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
শেরপুরে নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান!  নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৪ ঢাকার পিপি এডভোকেট এরশাদ আলম জর্জ ! *নববর্ষের শুভেচ্ছা বাণী-* শ্রীমঙ্গলে সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আশীষ কুমার চক্রবর্তী। বদলগাছীতে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়। হয়রানিমুক্ত সেবায় আস্থার প্রতীক বিআরটিএ নীলফামারী সার্কেল বাঁশখালীতে ১ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারি আটক, পুলিশের সফল অভিযান। ধামইরহাটে ছাগল বিতরণে ওজন জালিয়াতি: হট্টগোলের মুখে বিতরণ স্থগিত। সালমা নজিরকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চায় হাওরাঞ্চলের জনগন।

রূপগঞ্জে ধানের শীষ প্রতীক বিজয়ের লক্ষ্যে মুড়াপাড়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক

বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টার: / ৯২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু-কে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মঙ্গলখালী গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো: রমজান আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জজ কোর্টের পিপি আবুল কালাম আজাদ জাকির, সঞ্চালনায় ছিলেন সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি মোঃতারিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মেহেদি হাসান রিপন, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির আক্তার হোসেন, যুবদলের মো: লিটন, মো: ছাদু, মোক্তার হোসেন,
স্বেচ্ছাসেবক দলের মো: দেলোয়ার হোসেন প্রধান, আলম হোসেন, আলমগীর হোসেন, মোশাররফ হোসেন, মহিলা দলের হেনা আক্তার, মুড়াপাড়া কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সজিব, হিমেলসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উঠান বৈঠকে বক্তারা বলেন, বর্তমান সময়ে দেশ চরম রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, গণতন্ত্র আজ বন্দী অবস্থায়। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে ধানের শীষ প্রতীকের বিজয়ের কোনো বিকল্প নেই। বিএনপি জনগণের দল, আর মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু একজন ত্যাগী, পরীক্ষিত ও জনবান্ধব নেতা। যিনি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন, নির্বাচনে বিজয় অর্জনের পর মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জনগণের যে কোনো সমস্যা হোক তা রাস্তা-ঘাট, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান কিংবা সামাজিক অন্যায় সবকিছুর ন্যায্য সমাধানে তিনি সর্বাত্মক ভূমিকা রাখবেন। নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরও তিনি জনগণের সঙ্গে থাকবেন এই অঙ্গীকার নিয়েই ধানের শীষ প্রতীকে ভোট চাওয়া হচ্ছে বলে বক্তারা উল্লেখ করেন এবং এলাকার সর্বস্তরের জনগণকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে বিজয়ী করার আহ্বান জানান।
উঠান বৈঠক শেষে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর