সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
মানবিক সেবায় প্রশংসিত সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আরএমও ডা. মোঃ নাজমুল হুদা মার্কেন্টাইল ইসলামী লাইফের বাঁশখালী অফিসে মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বালিয়াডাঙ্গীতে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালিয়াডাঙ্গীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত তাড়াশে দুই সাংবাদিক হামলার শিকার,থানায় অভিযোগ তাহিরপুরে ব্যবসায়ীকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন রাস্তার জায়গা দখলের অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরাট কাজ আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা: তাহিরপুর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সাকিব; আন্তর্জাতিক নারী দিবসে সোহেল সরকারের শুভেচ্ছা ও নারীর ক্ষমতায়নের আহ্বান বদলগাছীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত;

হাটহাজারী অনলাইন প্রেসক্লাবের-২০২৬ সালের কার্যকরী নির্বাচন অনুষ্ঠিত।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ৬১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ জাকিরুল ইসলাম, হাটহাজারী, চট্টগ্রাম।

হাটহাজারী অনলাইন প্রেসক্লাবের নির্বাচনে ইত্তেফাক এর সংবাদদাতা মো: আতাউর রহমান মিয়া সভাপতি, সমকাল এর মো: মহিন উদ্দীন সাধারণ সম্পাদক এবং সিপ্লাসের মোহাম্মদ শোয়াইব সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারী) সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট প্রদান।

জানা যায়, সভাপতি পদ ১টি, সাধারণ সম্পাদক পদ ১টি এবং সাংগঠনিক সম্পাদক পদ ১টি। এই তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ভোটার ১৮ জন। তার মধ্যে উপস্থিত থেকে ভোট দিয়েছেন ১৬ জন। এর মধ্যে সভাপতি পদে মোঃ আতাউর রহমান মিয়া ১৩টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে মোঃ মহিন উদ্দীন ২ ভোট এবং মো: জাহাঙ্গীর আলম ১টি ভোট পেয়েছেন। অন্য দিকে সাধারণ সম্পাদক পদে সমকাল পত্রিকার সংবাদদাতা মো: মহিন উদ্দীন ৭টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ৫টি ভোট পেয়েছেন আহমেদ আরমান এবং ৩টি ভোট পেয়েছেন মোহাম্মদ শোয়াইব। অপর দিকে সাংগঠনিক সম্পাদক পদে ৮টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শোয়াইব। ৫টি ভোট পেয়েছেন আহমেদ আরমান এবং ২টি নাজিম উদ্দিন, ১টি মো: মহিন উদ্দীন।

নির্বাচনে অংশ গ্রহণ করেন, গিরি দর্পনের
নকিব হোসাইন চৌধুরী, দৈনিক ডেসটিনির চট্টগ্রামের ব্যুরো আব্দুল আউয়াল রোকন, দৈনিক সাঙ্গুর
মাহমুদ আল আজাদ, দৈনিক খবরপত্র এর আহমেদ আরমান, দৈনিক বাংলার সময় ও ভোরের বাণীর মোহাম্মদ জাকিরুল ইসলাম, বাংলাদেশের আলোর নাজিম উদ্দিন সিপি, খোলা কাগজের অরুণ বৈষ্ণব, সংবাদ দিগন্তের
নাজিম উদ্দিন, স্বদেশ প্রতিদিনের মঈন বাঙালি, দেশের পাতার মো: রিদুয়ান, চট্টলার আলোর জাকির হোসেন, সরেজমিন বার্তার মো: শহিদুল ইসলাম, দৈনিক স্বাধীন সময়ের সালাউদ্দিন মুন্না।

এতে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন মো: আতাউর রহমান মিয়া, ডেসটিনির চট্টগ্রাম ব্যুরো আব্দুল আউয়াল রোকন ও জাকির হোসেন।

পরে নির্বাচিত ও নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়া সবাই মিলে হাটহাজারী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর