মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
শেরপুরে নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান! মাদক ব্যবসায়ীর নির্দেশে হামলা: পঙ্গু ব্যবসায়ী, প্রভাবের অভিযোগ। মুন্সীবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন বিশিষ্ট সমাজসেবক সৈয়দ এনামুল হক। শেরপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও লোকজ মেলা অনুষ্ঠিত! রংপুরে পুলিশের পৃথক অভিযানে ৭ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার। শেরপুরে নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান!  নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৪ ঢাকার পিপি এডভোকেট এরশাদ আলম জর্জ ! *নববর্ষের শুভেচ্ছা বাণী-* শ্রীমঙ্গলে সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আশীষ কুমার চক্রবর্তী।

সংরক্ষিত নারী আসনে সুমাইয়াকে সংসদে দেখতে চান শেরপুরবাসী

সহকারী বার্তা সম্পাদক শেখ মাহফুজুল হক সানি / ৮৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য প্রার্থী হয়েছেন শেরপুর জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আলম। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

 

সুমাইয়া আলমের বাবা শফিকুল ইসলামও দীর্ঘদিন ধরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি জাসাস, যুবদল, কৃষকদলসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

এবারের সংসদে শেরপুর-জামালপুর অঞ্চল থেকে সংরক্ষিত আসনের প্রার্থী সুমাইয়া আলম ইতিমধ্যে বেশ আলোচনায় এসেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় কর্মীসমর্থকদের মাঝে তার ব্যাপক প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে। শেরপুর জেলার বিভিন্ন পর্যায়ের মানুষের দাবি এই প্রার্থী সংসদে গিয়ে তাদের প্রতিনিধিত্ব করুক।

ছাত্রদল নেতা মুস্তাফিজুর রহমান মুক্তার বলেন, ‘সুমাইয়া আপু বিএনপির দুর্দিনে অনেক কাজ করেছে তাই তাকে সংরক্ষিত আসনের এমপি হিসেবে দেখতে চাই।’

রহিম আলী নামে এক রিকশাচালক বলেন, ‘মেয়েটিকে আমি চিনি, ভালো পরিবারের সন্তান। তার মতো মানুষেরই সংসদে যাওয়া প্রয়োজন।’

প্রার্থী সুমাইয়া আলম বলেন, ‘আমাদের শেরপুর জেলা একটি অবহেলিত অঞ্চল। ১৭ বছরে এখানে উন্নয়নের কোন ধারাবাহিকতা ছিল না। অতীতে আমাদের শেরপুরে নারীদের নিয়ে তেমন কোন কাজ করার সুযোগ হয়নি। আমি সুযোগ পেলে শেরপুরের পিছিয়ে পড়া নারীদের নিয়ে কাজ করবো। আমার বেড়ে উঠা যেহেতু শেরপুরেই তাই কি করলে এখানকার জনগণের কল্যান হবে তা আমার ভালো জানা আছে।’

তিনি আরো বলেন, ‘আমাদের সীমান্তবর্তী পাহাড়ি এই অঞ্চলে নারীদের তেমন কর্মসংস্থান নেই, আমি সংসদে যেতে পারলে নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ করে দেবো। বাল্যবিবাহ বন্ধ থেকে শুরু করে নারীদের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করবো।

সুমাইয়া আলম বলেন, ‘বিগত স্বৈরাচার আমলে আমি রাজপথে থেকে আওয়ামী লীগের কুকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আমি ছোটবেলা থেকেই বিএনপি দলের সাথে সম্পৃক্ত। আওয়ামী লীগ আমলে যখন বিএনপি পরিবারগুলো বঞ্চিত হচ্ছিল তখন বিবেকের তাড়নায় আমি রাজপথে নামি। যখন পুরুষ মানুষ বিএনপি করতে ভয় পেত তখন আমি নারী হিসেবে সামনের সারিতে থেকে লড়াই করেছি।  দুর্দিনে যেহেতু দলের সব কর্মসূচিতে আমি অংশ নিয়েছি, হামলা মামলার স্বীকার হয়েছি। সবমিলিয়ে আমি আশা করি দল আমাকে মূল্যায়ন করবে। দুর্দিনে যেহেতু পাশে ছিলাম সুতরাং আমি ও আমার সমর্থক আশাবাদী দল আমাদের নিরাশ করবে না।’

নাম প্রকাশে অনিচ্ছুক শেরপুর জেলা বিএনপির এক সিনিয়র নেতার ভাষ্যমতে, শেরপুর থেকে কেউ সংরক্ষিত আসনে সংসদ সদস্য হলে সুমাইয়া আলমই সেই যোগ্যতা রাখে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর