সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
মানবিক সেবায় প্রশংসিত সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আরএমও ডা. মোঃ নাজমুল হুদা মার্কেন্টাইল ইসলামী লাইফের বাঁশখালী অফিসে মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বালিয়াডাঙ্গীতে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালিয়াডাঙ্গীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত তাড়াশে দুই সাংবাদিক হামলার শিকার,থানায় অভিযোগ তাহিরপুরে ব্যবসায়ীকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন রাস্তার জায়গা দখলের অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরাট কাজ আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা: তাহিরপুর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সাকিব; আন্তর্জাতিক নারী দিবসে সোহেল সরকারের শুভেচ্ছা ও নারীর ক্ষমতায়নের আহ্বান বদলগাছীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত;

জামালপুরে এফএনবি ও এসএসএস-এর উদ্যোগে মহান শহীদ দিবস পালিত

সহকারী বার্তা সম্পাদক শেখ মাহফুজুল হক সানি / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

​“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি”— কালজয়ী এই গানের সুর ও শোকাতুর হৃদয়ে জামালপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ফেডারেশন অব এনজিও’স ইন বাংলাদেশ (এফএনবি) জামালপুর জেলা শাখা এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস) বিস্তারিত কর্মসূচি পালন করে।

​শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোর থেকেই জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে মানুষের ঢল নামে। সকাল ৭টার আগেই এফএনবিভুক্ত বিভিন্ন এনজিও প্রতিনিধিরা ব্যানার ও ফেস্টুনসহ শোভাযাত্রা নিয়ে শহীদ মিনারে সমবেত হন। ঠিক সকাল ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এনজিও নেতৃবৃন্দ।

​পুষ্পস্তবক অর্পণকালে ব্রাক, আশা, এসএসএস, বুরো বাংলাদেশ, টিএমএসএস ও উন্নয়ন সংঘসহ বিভিন্ন সংস্থার জেলা ও জোনাল পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

​এদিকে, দিবসটি উপলক্ষে সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস) জামালপুর জোনের পক্ষ থেকে পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। এসএসএস-এর জোনাল ম্যানেজার জনাব কাজী শাহীদুল ইসলামের নেতৃত্বে সংস্থার কর্মকর্তারা ভাষা আন্দোলনে আত্মদানকারী শহীদ সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

​এ সময় পুষ্প স্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: জোনাল ম্যানেজার ​জনাব কাজী শাহীদুল ইসলাম, এরিয়া ম্যানেজার ​জনাব শাহাবুল ইসলাম ও ​জনাব মো: তরিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন শাখা ব্যবস্হাপক
​জনাব সামিউল ইসলাম ও
​জনাব আবু তৈয়ব মির্জা প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর