বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ উদ্বোধন  অধ্যক্ষের অবহেলায় ৩৯ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত রাজশাহী বাঘা প্রাণবন্ত আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ও শোভাযাত্রা কারমাইকেল কলেজে রম্য বিতর্ক: পহেলা বৈশাখের রঙে মাতল তারুণ্য শেরপুরে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন অধ্যাপক মাহবুব-উল -আলম! লন্ডন থেকে বাংলা নিউজ মিডিয়ার প্রকাশক সোহেল সরকারের নববর্ষের শুভেচ্ছা নিহত আরমানের পরিবারকে সান্ত্বনা দিতে সরজমিনে এমপি কামরুল। বদলগাছীতে বৈশাখী শোভাযাত্রা -সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন ! ঝিনাইগাতীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও লোকজ মেলা অনুষ্ঠিত ! যাদুকাটায় পাড় ধসে মৃত্যু: অবৈধ বালু উত্তোলনে বাড়ছে ঝুঁকি।

বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিঃ ও ন্যাশনাল নিউজ ক্লাবের ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৫৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

বিশেষ প্রতিনিধি :

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিঃ এবং বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের নেতৃবৃন্দ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংগঠন দুটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সংগঠনের সভাপতি আওরঙ্গজেব কামালের নেতৃত্বে নেতৃবৃন্দ ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।এ সময় সভাপতির বক্তব্যে আওরঙ্গজেব কামাল বলেন, “একুশ মানে অধিকারের সংগ্রাম, একুশ মানে সাংস্কৃতিক সংগ্রাম। ভাষা আন্দোলন ছিল আমাদের জাতীয় স্বাধীনতার প্রথম সোপান। এই আন্দোলনের পথ ধরেই আমরা ধাপে ধাপে মহান স্বাধীনতা যুদ্ধের দিকে এগিয়ে গেছি এবং স্বাধীনতা অর্জন করেছি।

একুশের চেতনা কখনো ধ্বংস হওয়ার নয়, কখনো ম্লান হওয়ার নয়। পৃথিবী ও মানবসভ্যতা যতদিন থাকবে, ততদিন একুশ আমাদের সাহস জোগাবে এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে উদ্বুদ্ধ করবে।”তিনি আরও বলেন, “আমরা সমাজের অসহায়, ভূমিহীন ও গৃহহীন মানুষের অধিকার আদায়ে কাজ করছি। তাঁদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমরা সর্বদা সোচ্চার থাকব।এ সময় উপস্থিত ছিলেন এসটিভি বাংলার নির্বাহী পরিচালক মোঃ রফিকুল ইসলাম, তিনি বলেন,দেশের সকল ক্ষেত্রে বাংলা ভাষার প্রচল করতে হবে। নতুন সরকারের কাছে আমার দাবী যাহাতে আদালতসহ গুরুত্বপূর্ণ দপ্তরে বাংলার প্রচলন দ্রুত করেন। সংগঠনের সহ-সভাপতি এ মান্নান,আমরা রক্তের বিনিময়ে বাংলা ভাষা পেয়েছি কিন্তু এখন ও তার মর্যাদা রক্ষা করতে পারেনি।”সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আজাহার আলী বলেন, “জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম।

‘রাষ্ট্রভাষা বাংলা’র দাবিতে সূচিত এ আন্দোলন শুধু মাতৃভাষার মর্যাদা রক্ষার আন্দোলন ছিল না, বরং এটি ছিল স্বাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দেশের সর্বত্র এখনো বাংলা ভাষার পূর্ণাঙ্গ প্রয়োগ নিশ্চিত হয়নি। এ ব্যর্থতার দায় আমাদের সবার।”এ সময় আরো উপস্থীত ছিলেন,সংগঠনের অর্থ সম্পাদক মোঃ ইউনুস আলী, মোঃ ওবাইদুল ইসলাম, মিসেস কহিনুর বেগম, মাসুদ পারভেজ, মোঃ হেকমত আলী, মোঃ আজিজ প্রধান, মাকসুদা আক্তার, মহিলা বিষয়ক সম্পাদিকা শারমিন জাহান, মহমুদা বেগম, নুরুল ইসলাম, মোঃ হেলাল, সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের স্মরণে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর