বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক নির্যাতনমুক্ত বাংলাদেশ চাই — বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)। বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত যুবক ও অসুস্থ মায়ের খোঁজ নিলেন আরমান হোসেন ডলার রাজশাহী বাঘায় পুলিশ অফিসার ছদ্মবেশে মাদক মামলার আসামি গ্রেফতার কক্সবাজার ট্যুরে যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রাক চাপায় মৃত্যু শেরপুরের মেধাবী শিক্ষার্থী রাকিবুল ইসলাম রাকিব এর জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ গ্রেফতার- ১ তাহিরপুরের রক্তি নদীতে পর্যটকবাহী হাউসবোটে আগুন। নবনির্বাচিত এমপি চাঁদের উপস্থিতিতে চারঘাটে আইন শৃঙ্খলা কমিটির সভা ঢাকা-১১ কোটি টাকা ডাকাতি মামলার আসামি তাহিরপুর সীমান্তে গ্রেপ্তার রাজশাহীতে বিকাশ-নগদে প্রতারণা: ২১ লাখ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

চট্টগ্রাম বায়েজিদে মুনিরীয়া যুব তবলীগ কমিটির ইফতার মাহফিলে সম্পূর্ণ

সহকারী বার্তা সম্পাদক শেখ মাহফুজুল হক সানি / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

আবদুল কাদের চট্টগ্রাম প্রতিনিধি:

বক্তব্য রাখছেন মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী , প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর ও প্রফেসর ড.জালাল আহমদ।

বায়েজিদে মুনিরীয়া যুব তবলীগ কমিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত
আত্মশুদ্ধির মহা নিয়ামত হযরত গাউছুল আজম (রা.) এর তরিক্বতে
– মাননীয় মোর্শেদে আজম

আত্মশুদ্ধির মহা নিয়ামত নিয়ে বছর ঘুরে এলো মাহে রমজান। উত্তম আমল, আল্লাহভীতি এবং পবিত্রতা অর্জনের জন্য মাহে রমজান বারবার ফিরে আসে। মহান আল্লাহ মানুষকে হায়াত দান করেছেন এই কারণে, তিনি দেখবেন কারা কারা সর্বোত্তম আমল করেছে। আখেরাতের সফরের পূর্বে মানুষকে পরকালের জন্য আমল সংগ্রহ করে নিতে হয়। আমল, আখলাক উন্নত করার জন্য এবং পবিত্রতা অর্জনের জন্য খলিফায়ে রাসূল হযরত গাউছুল আজম (রা.) এর তরিক্বত অনবদ্য ভূমিকা পালন করছে। ফরজ এবাদতের পাশাপাশি এই মহান তরিক্বতে রয়েছে দৈনিক এগারোশত এগারো বার দরূদ শরীফ, মোরাকাবা, ফয়েজে কুরআন, জিকিরে জলী ও জিকিরে খফি সহ আরো অসংখ্য নিয়ামত। এছাড়াও রয়েছে তাওয়াজ্জুহ এর মাধ্যমে প্রিয় রাসূল (দ.) এর নূরে বাতেন প্রদান যা একজন সাধারণ মানুষকে ইনসানে কামেলে পরিণত করে, সুবহানআল্লাহ।

গত ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ৩ টা হতে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সমন্বয় পরিষদের ব্যবস্থাপনায় নগরীর বায়েজিদস্থ কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ কমপ্লেক্সে দরবার শরীফের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর ঈছালে ছাওয়াব ও এ দরবারের মহীয়সী রমণী জামানার রাবেয়া বসরী, ফাতেমায়ে ছানী আলহাজ্বা রূহানী আম্মাজান (রাহ.) এর ‘সালানা ওফাত শরীফ’ স্মরণে আয়োজিত ইফতার মাহফিলে মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব এসব কথা বলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও মুনিরীয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশ এর মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, প্রফেসর ড.জালাল আহমদ, মাওলানা মুহাম্মদ শফিউল আলম ও মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন ।
মিলাদ-কিয়াম শেষে মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর