সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম
মানবিক সেবায় প্রশংসিত সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আরএমও ডা. মোঃ নাজমুল হুদা মার্কেন্টাইল ইসলামী লাইফের বাঁশখালী অফিসে মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বালিয়াডাঙ্গীতে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালিয়াডাঙ্গীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত তাড়াশে দুই সাংবাদিক হামলার শিকার,থানায় অভিযোগ তাহিরপুরে ব্যবসায়ীকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন রাস্তার জায়গা দখলের অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরাট কাজ আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা: তাহিরপুর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সাকিব; আন্তর্জাতিক নারী দিবসে সোহেল সরকারের শুভেচ্ছা ও নারীর ক্ষমতায়নের আহ্বান বদলগাছীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত;

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের উন্নয়ন কাজের প্রথম উদ্বোধন

সহকারী বার্তা সম্পাদক শেখ মাহফুজুল হক সানি / ৪৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬

মোঃ জাকিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:

চট্টগ্রাম সংসদীয় আসন- ৫ হাটহাজারী উপজেলা আওতাধীন ঐতিহ্যবাহী মিঠা ছড়া খাল পূণঃখনন কাজের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি।

আজ ২৮শে ফেব্রুয়ারি রোজ শনিবার দুপুর ১২:০০ টায় বড় বিল, ফতেপুর, মিঠা ছড়া খাল এবং দুপুর ১২:৩০ টায় হাটহাজারী পৌর সদরের বায়্যিজন ব্রিজের বায়্যিজন খালের শুভ উদ্বোধন করেন, বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

এ সময় তিনি স্থানীয় কৃষক ভাইদের চাষাবাদের খোঁজ খবর নেন এবং পর্যায়ক্রমে অন্যান্য খালগুলো খনন/পুনঃখনন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়া তিনি হাটহাজারী পৌরসভাধীন ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নির্ধারিত জায়গাটি পরিদর্শন করেন ও আগামী একনেক সভায় এটি অনুমোদনের বিষয়ে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলে হাটহাজারী বাসীকে আশ্বস্ত করেন।
এরপর তিনি হাটহাজারী বাসস্ট্যান্ডে যানজট নিরসনে উচ্ছেদ ও সড়ক প্রশস্তকরণের স্থান পরিদর্শন করেন এছাড়াও তিনি হাটহাজারী উপজেলা পরিষদে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন এবং আদর্শ গ্রামে গতকাল রাতে আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে টিন, খাদ্যসামগ্রী,অর্থ সহায়তা ও মানবিক সহায়তা প্রদান করেন।

উক্ত সকল অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। এছাড়া আরো উপস্থিত ছিলেন, হাটহাজারী উপজেলার সকল সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক , সুধী সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর