শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ‎সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নে  সংঘর্ষ…সচিব জিল্লুর রহমানের নেতৃত্বে হামলায় আহত-২ পত্নীতলায় বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মতবিনিময় সভা। গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম। ঝিনাইগাতীর  কৃতি সন্তান হাফেজ মাওলানা ফয়জুল  হাসান অবহেলিত-ঝিনাইগাতী জনসাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চাই। রাজপথের লড়াকু থেকে ভোটের মাঠে আবুল কালাম আজাদ। বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। দুর্গাপুরে সরকারি চালের কার্ড চাওয়ায় শিশুসহ বৃদ্ধাকে মারপিট, দুই নারী হাসপাতালে। পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানে কঠোর হুঁশিয়ারি।

কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তরিকুল ইসলাম, সহকারী বার্তা সম্পাদক / ৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬



তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি
​রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি, রংপুর’-এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) নগরীর বাংলাদেশ ব্যাংক মোড়ে অবস্থিত রংপুর হোটেল ও মিষ্টি মেলায় এই আয়োজন সম্পন্ন হয়।

​অনুষ্ঠানে রংপুরে অবস্থানরত কলেজের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিশেষ করে নারী সদস্যদের স্বতঃস্ফূর্ত ও উল্লেখযোগ্য উপস্থিতি অনুষ্ঠানটিকে ভিন্ন মাত্রা যোগ করে।
​ইফতারের পূর্ব মুহূর্তে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোঃ মনিরুল হক প্রধান, সদস্য সচিব ও সহযোগী অধ্যাপক ডাঃ শাহ্ শাহজাদা পিন্টু, সদস্য অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ আতিয়ার রহমান, মোঃ সহিদুল আলম লাবু, জনাব মোঃ মোস্তফা রহমান এবং জনাব মোঃ শাহজাহান বাবু প্রমুখ।
​বক্তারা বলেন, এই ধরনের আয়োজন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে এবং কলেজের ঐতিহ্যকে ধারণ করে সমাজসেবামূলক কাজে সকলকে উদ্বুদ্ধ করবে।

​অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন এডহক কমিটির সদস্য জনাব মোহাম্মদ ইসলাম জনি, মোঃ আব্দুল হালিম, জনাব মোঃ তাহেরসহ অনেকে। সশরীরে উপস্থিত হতে না পারলেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে যুক্ত হয়ে সংহতি প্রকাশ করেন জনাব দৌলত আকবর, তরিকুল ইসলাম ও আশরাফুল আলম আশরাফসহ অনেকে।

​সমগ্র অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাব মোঃ আতিয়ার রহমান ও জনাব মোঃ সহিদুল আলম লাবুসহ আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্যবৃন্দ। আলোচনা শেষে দেশ, জাতি ও সংগঠনের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আহ্বায়ক কমিটির সদস্য জনাব মোঃ আব্দুল গফ্ফার। উপস্থিত সকলে আয়োজনের শৃঙ্খলা ও চমৎকার পরিবেশের ভূয়সী প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর