বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম
দোয়ারাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও সিনিয়র আইনজীবী রেজেকা সুলতানা ফেন্সি সংসদ সদস্য মনোনীত ইসলামপুরে নির্যাতনের শিকার সেলিম বাবুর অবস্থা আশঙ্কাজনক!যে কোন সময় পাওয়া যেতে পারে অনাকাঙ্ক্ষিত সংবাদ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর মনোনয়ন ঘোষণা, রাজশাহী থেকে মাহমুদা হাবিবা। খানসামায় মসজিদের বাউন্ডারি ওয়াল ভাঙচুর ও দখলের অভিযোগ, এলাকায় উত্তেজনা ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ। তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন। বাঁশখালীতে ক্বারি মোহাম্মদ এমরানের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ। বাঁশখালীতে উত্তর জলদি খলিল শাহ পাড়া মুহাম্মদিয়া ফামেমাতুজ্জহুরা (রা:) মহিলা দাখিল মাদ্রাসায় বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত। বদলগাছী উপজেলার গোয়ালভিটা এলাকা থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৪১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার দিয়ে পূনর্বাসিত করলেন ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এসোসিয়েশন (আইডিএ)।

“ভিক্ষুক থেকে ক্ষুদ্র ভেড়ার খামার উদ্যোক্তা উন্নয়ন প্রকল্প”-এর আওতায় সোমবার (১৬ মার্চ) সকালে উপজেলার কায়দা দক্ষিন এলাকায় আইডিএ অফিস প্রাঙ্গণে এ ভেড়া বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আইডিএ’র চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ নজরুল ইসলাম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুমান হাসান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন আইডিএ’র নির্বাহী পরিচালক মুহাম্মদ লুৎফুর রহমান।

বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের ভিক্ষাবৃত্তি থেকে বের হয়ে স্বনির্ভর হতে সহায়তা করবে।

আইডিএ’র নির্বাহী পরিচালক মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর অর্থায়নে এবং ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ)-এর বাস্তবায়নে প্রকল্পটি পরিচালিত হচ্ছে। এর আওতায় ১২ জন ভিক্ষুককে পূনর্বাসিত করার লক্ষে বিনামূল্যে প্রতিজনকে ২টি করে মোট ২৪টি ভেড়া বিতরণ করা হয়, যাতে তারা ভেড়া পালন করে আয় বৃদ্ধি ও স্বাবলম্বী হতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর