মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মো:শাহজালাল, সাধারণ সম্পাদক কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি ঝিনাইগাতী, শেরপুর। মোজাম্মেল ফুলেছা ফাউন্ডেশন’ ও কুলুরচর যুব সমাজের উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ। ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শেরপুর-৩ আসনের বাসদ (মার্কসবাদী)মনোনীত প্রার্থী মিজানুর রহমান। মানবতার টানে শ্রীমঙ্গলে অসহায়দের পাশে ‘নিঃস্বার্থে মানব সেবা’: খাদ্য সামগ্রী বিতরণ; এডভোকেট এরশাদ আলম জর্জ ঢাকা আইনজীবী সমিতির  সাধারণ সম্পাদক পদে মনোনয়ন প্রত্যাশী ও ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন। সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত; রিয়াদে অসহায় কর্মহীন মানুষের মাঝে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের ইফতার সামগ্রী বিতরণ; শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বদলগাছী ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল! তিস্তা বাজার যুব উন্নয়ন সমিতি কর্তৃক আয়োজিত পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৫২ টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতারন।

মানবতার টানে শ্রীমঙ্গলে অসহায়দের পাশে ‘নিঃস্বার্থে মানব সেবা’: খাদ্য সামগ্রী বিতরণ;

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সামাজিক সংগঠন “নিঃস্বার্থে মানব সেবা (Selfless Human Service)”-এর উদ্যোগে গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ মার্চ ২০২৬, ২৬ রমজান ১৪৪৭ হিজরি) দুপুরে শ্রীমঙ্গল চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নিঃস্বার্থে মানব সেবার প্রধান অর্গানাইজার মোঃ নিজাম খান-এর সভাপতিত্বে এবং ডা. মোঃ মামুনুর রশীদ-এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার প্রবাসী মোঃ জালাল আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক জানসংগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মোঃ জালাল উদ্দিন, সংগঠনের উপদেষ্টা সদস্য মোঃ সালে আহমেদ চৌধুরী, সদস্য রুবেল আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন শরীফ থেকে তেলাওয়াত করেন হাফেজ মোঃ কাওছার আহমেদ। পরে সামাজিক সংগঠন নিঃস্বার্থে মানব সেবা-এর পক্ষ থেকে মোট ১৬০ জন গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সভাপতির বক্তব্যে সংগঠনের প্রধান অর্গানাইজার মোঃ নিজাম খান বলেন, “মানুষ মানুষের জন্য—এই মানবিক চেতনা থেকেই ‘নিঃস্বার্থে মানব সেবা’ সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছে। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান লক্ষ্য। পবিত্র মাহে রমজান সহানুভূতি, দান-সদকা ও মানবিকতার মাস। এই মাসে বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো।”
তিনি আরও বলেন, আজ ১৬০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করতে পেরে তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তিনি সমাজের বিত্তবান ও প্রবাসীদের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান, যাতে আরও বেশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হয়।
অনুষ্ঠানের শেষে প্রবাসী ভাই-বোনদের পরিবারের প্রয়াত মা-বাবা ও আত্মীয়-স্বজনের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে সংগঠনের সদস্যদের পরিবারের প্রয়াত স্বজনদের মাগফিরাত কামনা এবং উপস্থিত সকলের মা-বাবা, আত্মীয়-স্বজন ও সর্বস্তরের মানুষের কল্যাণ, সুখ-শান্তি ও মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল হোসেন জিহাদি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর