মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত; রিয়াদে অসহায় কর্মহীন মানুষের মাঝে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের ইফতার সামগ্রী বিতরণ; শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বদলগাছী ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল! তিস্তা বাজার যুব উন্নয়ন সমিতি কর্তৃক আয়োজিত পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৫২ টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতারন। রংপুরে ‘বাংলাদেশ তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন’-এর উদ্যোগে ইফতার বিতরণ সম্পন্ন বিশ্বম্ভরপুরে মাদক নির্মূল ও প্রতিরোধে করণীয় সচেতনতায় আলোচনা সভা অনুষ্ঠিত ; দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই। -নতুন প্রশাসক পলাশ  প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত; ঈদুল ফিতর উপলক্ষে গোলনা ইউনিয়নবাসীকে চেয়ারম্যান ওবাইদুল ইসলামের শুভেচ্ছা

সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

মোহাম্মদ আমিনুল ইসলাম, চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি_

পবিত্র মাহে রমজান উপলক্ষে সাংবাদিকদের সম্মাননা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে সাংবাদিক উন্নয়ন পরিষদ (JDC)-এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) পবিত্র রমজান মাসের ২৬তম দিনে চট্টগ্রাম নগরীর জেলা শিল্পকলা একাডেমি হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত দেড় শতাধিক সাংবাদিক এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের চেয়ারম্যান এস. এম. মিজান উল্লাহর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। তিনি তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় সাংবাদিক উন্নয়ন পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সংগঠনটি সাংবাদিকদের পাশে থেকে বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবে।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা রেখা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের ম্যানেজিং বোর্ডের ডিরেক্টর, লেখক ও গবেষক কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকলি গ্রুপ অব কোম্পানির জিএম এম. এ. সবুর এবং সাদা-কালো মাল্টিমিডিয়ার ডিরেক্টর মোহাম্মদ হামিদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক উন্নয়ন পরিষদের সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন, কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও পরিচালক সোহাগ হোসেন মোল্লা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম বাবলু, শামসুল আলম রানা, চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক এস. এম. জিয়া, কক্সবাজার জেলা সভাপতি জাহেদুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও বক্তব্য রাখেন বোয়ালখালী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম, চট্টগ্রাম জেলা আহ্বায়ক এম. আর. তাওহিদ, সদস্য সচিব সাইফুর রহমান, বাঁশখালী উপজেলা সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু ছিদ্দিক, স্বাধীন সংবাদ পত্রিকার সহ-সম্পাদক নুরুল আবসার তৌহিদ, চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন সোহেল, সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন বিপ্লব এবং কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুজিব উল্লাহ তোষারসহ সারাদেশ থেকে আগত অসংখ্য সাংবাদিক।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সাংবাদিক সমাজ আজ নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। সাংবাদিকদের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নির্যাতিত ও বিপদগ্রস্ত সাংবাদিকদের পাশে দাঁড়াতে সাংবাদিক উন্নয়ন পরিষদের মতো সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। দেশ, জাতি এবং সাংবাদিক সমাজের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
ইফতার শেষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংগঠনের সক্রিয় সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত অতিথি ও সাংবাদিকরা এ ধরনের ব্যতিক্রমী আয়োজনের জন্য আয়োজক কমিটির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে শহিদুল ইসলাম বলেন, “আজকের এই আনন্দঘন আয়োজন প্রমাণ করে সাংবাদিক উন্নয়ন পরিষদ ঐক্যবদ্ধভাবে কাজ করে ভবিষ্যতে আরও অনেক দূর এগিয়ে যাবে।” তিনি সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত করতে সকল সাংবাদিকের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানটি সাংবাদিকদের মাঝে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর