বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
দোয়ারাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও সিনিয়র আইনজীবী রেজেকা সুলতানা ফেন্সি সংসদ সদস্য মনোনীত ইসলামপুরে নির্যাতনের শিকার সেলিম বাবুর অবস্থা আশঙ্কাজনক!যে কোন সময় পাওয়া যেতে পারে অনাকাঙ্ক্ষিত সংবাদ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর মনোনয়ন ঘোষণা, রাজশাহী থেকে মাহমুদা হাবিবা। খানসামায় মসজিদের বাউন্ডারি ওয়াল ভাঙচুর ও দখলের অভিযোগ, এলাকায় উত্তেজনা ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ। তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন। বাঁশখালীতে ক্বারি মোহাম্মদ এমরানের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ। বাঁশখালীতে উত্তর জলদি খলিল শাহ পাড়া মুহাম্মদিয়া ফামেমাতুজ্জহুরা (রা:) মহিলা দাখিল মাদ্রাসায় বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত। বদলগাছী উপজেলার গোয়ালভিটা এলাকা থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

সৌদি আরব আল খারিজ শহরে মিসাইল বিস্ফোরণ দুর্ঘটনায় বাংলাদেশী শ্রমিকের মৃত্যু;

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৫৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

সৌদিআরব থেকে_

সৌদি আরব আল-খারিজ শহরে আল-তোয়াইক বলদিয়া কোম্পানিতে মিসাইল বিস্ফোরণ দুর্ঘটনায় নিহত হন বাচ্চু মিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
সৌদি প্রবাসী বাচ্চু মিয়া পশ্চিম ফেকামারা, জালালপুর কাটিয়াদী, কিশোরগঞ্জের রইস উদ্দিনের ছেলে।
গত ৮মার্চ ২০২৬ ইফতারের পূর্ব মুহূর্তে ক্ষেপণাস্ত্রের আঘাতে মৃত্যুর কোলে ঢুলে পড়েন আল-তোয়াইক বলদিয়া কোম্পানির শ্রমিক বাচ্চু মিয়া।
বাচ্চা মিয়ার দুই কন্যা সন্তানের মধ্যে একটি মানসিক প্রতিবন্ধী।
২৭মার্চ, শুক্রবার বাদ জুমা আল খারিজ মোঃ আল ওসমান জামে মসজিদে হাজারো মুসল্লির উপস্থিতিতে ১ম জানাযা এবং আল-নাসফা কবরস্থানে দ্বিতীয় জানাযার পর দাফন কার্য সম্পন্ন করা হয়।
কবরস্থানের ২২ নাম্বার সারির প্রথম কবরে তার মৃত দেহ সমাহিত করা হয়েছে।
সৌদি আরবে নিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত জনাব মোঃ দেলোয়ার হোসেন সহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তাগন জানাযা ও দাফন কার্যে অংশগ্রহণ করেন।
এসময় মৃতের সহকর্মী ও কোম্পানির প্রতিনিধি সহ আল-খারিজ শহরে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত সকলে মৃতের আত্মার মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর