সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম
তিস্তা যান্ত্রিক বিভাগে দক্ষ নেতৃত্বের দৃষ্টান্ত: নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুল ইসলামের সফল অগ্রযাত্রা বাঁশখালী সরলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারকে খাদ্য ও নগদ সহায়তা প্রদান লালমনিরহাটের নতুন ডিসি কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী রাশেদুল হক: প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র ঈদ পুনর্মিলনী সাংবাদিকদের ঐক্য, নৈতিকতা ও পেশাগত দায়বদ্ধতার দৃঢ় অঙ্গীকার ⠀ তাহিরপুরে যাদুকাটা নদীতে ১ শ্রমিকের মৃত্যু তাহিরপুরে পুলিশের বিশেষ অভিযানে অবৈধ পণ্যসহ ১আটক শেরপুরে প্রসূতির মৃত্যুর পর অভিযান: অনুমোদনহীন হাসপাতালে সিলগালা  ভূমিদস্যুতা ও দুর্নীতির বিরুদ্ধে নীলফামারীতে তীব্র মানববন্ধন, বিচার দাবিতে সোচ্চার জনতা কারিগরি শিক্ষায় নতুন দিগন্ত: নীলফামারী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে দক্ষ মানবসম্পদ তৈরির নিরব বিপ্লব রিয়াদে ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এনটিভি দর্শক ফোরামের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান;

বাঁশখালী সরলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারকে খাদ্য ও নগদ সহায়তা প্রদান

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

বাঁশখালী সরলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারকে খাদ্য ও নগদ সহায়তা প্রদান,

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

আফ্রিকার মোজাম্বিকে বসবাসরত স্বনামধন্য প্রবাসী ব্যবসায়ী মো. আবদুর রশিদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
সম্প্রতি সরল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম মিনজিরিতলা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে তিনি এই মানবিক উদ্যোগ গ্রহণ করেন।
শনিবার ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে তাদের হাতে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন মো. আবদুর রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন যুবনেতা মোহাম্মদ মহিউদ্দিন, মো. ইদ্রিস, ছাত্রনেতা মোহাম্মদ ওয়াহিদ, মোহাম্মদ আলমগীর, মো. আরিফ, আমান উল্লাহ, সেলিম উদ্দিন, কলিম উদ্দীন, মুজিবুর রহমান সিকদার, খোরশেদ এবং মো. আবদুর রশিদের কনিষ্ঠ সন্তান আসাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সহায়তা প্রদানকালে মো. আবদুর রশিদ বলেন, “মানুষের বিপদ-আপদে পাশে থাকা প্রত্যেকের নৈতিক ও মানবিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই আজ আমি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও মানুষের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর