বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
কারমাইকেল কলেজে রম্য বিতর্ক: পহেলা বৈশাখের রঙে মাতল তারুণ্য শেরপুরে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন অধ্যাপক মাহবুব-উল -আলম! লন্ডন থেকে বাংলা নিউজ মিডিয়ার প্রকাশক সোহেল সরকারের নববর্ষের শুভেচ্ছা নিহত আরমানের পরিবারকে সান্ত্বনা দিতে সরজমিনে এমপি কামরুল। বদলগাছীতে বৈশাখী শোভাযাত্রা -সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন ! ঝিনাইগাতীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও লোকজ মেলা অনুষ্ঠিত ! যাদুকাটায় পাড় ধসে মৃত্যু: অবৈধ বালু উত্তোলনে বাড়ছে ঝুঁকি। শেরপুরে নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান! মাদক ব্যবসায়ীর নির্দেশে হামলা: পঙ্গু ব্যবসায়ী, প্রভাবের অভিযোগ। মুন্সীবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন বিশিষ্ট সমাজসেবক সৈয়দ এনামুল হক।

তাহিরপুরের রক্তি নদীতে পর্যটকবাহী হাউসবোটে আগুন।

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৭৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

শফিকুল ইসলাম,বিশেষ প্রতিনিধি-

সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার রক্তি নদীতে টাঙ্গুয়া হাওরগামী একটি পর্যটকবাহী হাউসবোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল প্রায় ১১টার দিকে আনোয়ারপুর ব্রিজসংলগ্ন নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে। সৌভাগ্যক্রমে সে সময় নৌকায় কোনো পর্যটক না থাকায় প্রাণহানির ঘটনা এড়ানো গেছে।
জানা গেছে, টাঙ্গুয়া হাওর অভিমুখে চলাচলকারী ‘মাছরাঙ্গা’ নামের হাউসবোটটি নদীর তীরে নোঙর করে মেরামতের কাজ চলছিল। নৌযানে তখন কেবল কয়েকজন মিস্ত্রি ও কর্মচারী উপস্থিত ছিলেন। হঠাৎ পেছনের অংশে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো নৌযানে।
আগুনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও আনোয়ারপুর বাজারের ব্যবসায়ীরা ছুটে এসে নেভানোর চেষ্টা করেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও এর আগেই হাউসবোটের ভেতরের আসবাবপত্র ও বিভিন্ন সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষতি হয়।
টাঙ্গুয়া হাওরের পর্যটকবাহী নৌযান সমিতির সভাপতি রব্বানী জানান, সকালে দুটি হাউসবোট নদীর তীরে রাখা ছিল। এর মধ্যে ‘মাছরাঙ্গা’য় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ বিষয়ে তাহিরপুর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে পরে বিস্তারিত জানানো হবে।
ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পর্যটক না থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর