রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম
বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সদের বিরুদ্ধে দায়িত্ব অবহেলায় রোগীর জীবন সংকটাপন্ন । পঞ্চগড়ে বাংলাদেশ বটলীফ টি ফ্যাক্টরি ওনার্স এসোসিয়েশনের দ্বি- বার্ষিক নির্বাচনে সভাপতি। শেরপুরে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন। ইসির প্রোগ্রামে সাংবাদিকরা ‘আমন্ত্রিত নন’—ডিসির মন্তব্যে তোলপাড়। খুলনায় মফস্বল প্রেসক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এবং নতুন অফিস উদ্বোধন। যাদুকাটায় বালুখেকোদের দৌরাত্ম্য: ভাঙনের মুখে হাওরের ফসল রক্ষা বাঁধ। নীলফামারী বীজ উৎপাদন খামারে কৃষির অগ্রযাত্রা হয়রানিমুক্ত সেবায় দৃষ্টান্ত স্থাপন করছে আঞ্চলিক পাসপোর্ট অফিস, নীলফামারী কারমাইকেলিয়ান বন্ধু আসাদের বাঁচার আকুতি: আপনার সামান্য সহযোগিতা ফিরিয়ে দিতে পারে একটি প্রাণ বাবা নামের ক’ল’ঙ্কি’ত পিতা সন্তানের লা’শ ফেলে বাড়ি থেকে পলায়ন!

পঞ্চগড়ে বাংলাদেশ বটলীফ টি ফ্যাক্টরি ওনার্স এসোসিয়েশনের দ্বি- বার্ষিক নির্বাচনে সভাপতি।

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

পঞ্চগড়ে বাংলাদেশ বটলীফ টি ফ্যাক্টরি ওনার্স এসোসিয়েশনের দ্বি- বার্ষিক নির্বাচনে সভাপতি।

নিয়াজ আলী, সম্পাদক ফয়জুল ইসলাম,

মোঃ আব্দুস সবুর(স্টার্ফ রিপোর্টার):বাংলাদেশ বটলীফ টি ফ্যাক্টরি ওনার্স এসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার ইএসডিও মহানন্দা ইকো কটেজে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে মরগেন টি ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ আলী চিশতী সভাপতি ও গ্রিণ ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়জুল ইসলাম সাধারণ সম্পাদক বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া কমিটির অন্য ১০ জন সদস্যও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এর আগে, বাংলাদেশ বটলীফ টি ফ্যাক্টরি ওনার্স এসোসিয়েশনের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান
জাহাঙ্গীর আলম সভাপতি, সাধারণ সম্পাদক সহ কমিটির নির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি পদে পপুলার টি ফ্যাক্টরীর আলমগীর হোসেন ও বাংলা টি ইন্ডাস্ট্রিজের মো. শাহ আলম। যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাজেদা রফিক টি ফ্যাক্টরির মো: আসাদুজ্জামান ও ফারইষ্ট টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সায়েদ উল হাসান প্রধান, কোষাধ্যক্ষ পদে সুপ্রীম টি লিমিটেডের আনোয়ার হোসেন।

এছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মলি চা কারখানার মকলেসুর রহমান,) জামান এগ্রো টি ফ্যাক্টরির ওয়ারেজ জামান, সুরমা এন্ড পূর্নিমা টি কোম্পানি লিমিটেডের শেখ ফরিদ, মেগা টি ইন্ডাস্ট্রির জহিরুল ইসলাম বাবলু ও এলিট গ্লোবাল টি লিমিটেডের সেলিম মাহমুদ।

দ্বিবার্ষিক নির্বাচনে বাংলাদেশ চা বোর্ডের প্রতিনিধি, পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি শরিফ হোসেন, বাংলাদেশ স্মল টি গার্ডেন ওনার্স এন্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবিএম আখতারুজ্জামান শাহজাহান, চা বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক মানিক খান, চা ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুজ্জামান বাবু, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রতিনিধি আতিকুজ্জামান, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রঞ্জু সহ চা সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নব নির্বাচিত কমিটি মানসম্মত চা উৎপাদন, ক্ষুদ্র চাষিদের ন্যায্য মূল্য এবং বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে চাষী, মালিক সহ সংশ্লিষ্টদের সাথে নিয়ে কাজ করবেন বলে জানান। পাশাপাশি চা ভ্যাট না রাখা, সহজ ঋণ সুবিধা, চা বাগানে সারের সহজলভ্যতা এবং চোরাচালান রোধে চা বোর্ড, রাজস্ব বিভাগ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় জোরদার করা হবে বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর