রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম
বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সদের বিরুদ্ধে দায়িত্ব অবহেলায় রোগীর জীবন সংকটাপন্ন । পঞ্চগড়ে বাংলাদেশ বটলীফ টি ফ্যাক্টরি ওনার্স এসোসিয়েশনের দ্বি- বার্ষিক নির্বাচনে সভাপতি। শেরপুরে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন। ইসির প্রোগ্রামে সাংবাদিকরা ‘আমন্ত্রিত নন’—ডিসির মন্তব্যে তোলপাড়। খুলনায় মফস্বল প্রেসক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এবং নতুন অফিস উদ্বোধন। যাদুকাটায় বালুখেকোদের দৌরাত্ম্য: ভাঙনের মুখে হাওরের ফসল রক্ষা বাঁধ। নীলফামারী বীজ উৎপাদন খামারে কৃষির অগ্রযাত্রা হয়রানিমুক্ত সেবায় দৃষ্টান্ত স্থাপন করছে আঞ্চলিক পাসপোর্ট অফিস, নীলফামারী কারমাইকেলিয়ান বন্ধু আসাদের বাঁচার আকুতি: আপনার সামান্য সহযোগিতা ফিরিয়ে দিতে পারে একটি প্রাণ বাবা নামের ক’ল’ঙ্কি’ত পিতা সন্তানের লা’শ ফেলে বাড়ি থেকে পলায়ন!

বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সদের বিরুদ্ধে দায়িত্ব অবহেলায় রোগীর জীবন সংকটাপন্ন ।

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সদের বিরুদ্ধে দায়িত্ব অবহেলায় রোগীর জীবন সংকটাপন্ন ।

বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধিঃ

বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারের ভুল চিকিৎসা ও নার্সদের বিরুদ্ধে রোগীর প্রতি অবহেলার অভিযোগ উঠেছে । ভূক্তভোগী পরিবারের পক্ষ থেকে সাবিনা (মায়া) নামের এক নারী বাদী হয়ে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ওয়েদুজ্জামান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে । অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ২ নং বটিয়াঘাটা ইউনিয়নের ভেন্নাবুনিয়া গ্ৰামের সাবিনার মা গুরুদাসী মন্ডল গত ১৫ দিন পূর্বে বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় । এসময় ডাক্তারের পরামর্শে তাদের কমিশনে ডায়াগনস্টিক সেন্টার পপুলারে গত ২২ মার্চ ও উপশমে গত ২৯ মার্চ ডায়বেটিস সহ আরো অনেক পরিক্ষা করে । রিপোর্ট অনুযায়ী ডায়াবেটিস ধরা পড়ে । সে মোতাবেক ডাক্তার রোগীকে প্রতিদিন দিন-রাত মিলিয়ে তিনবার ইনস্যুলেন্স দেয়া শুরু করে । পরবর্তীতে ডায়াবেটিস’র অবস্থা পরিক্ষা-নিরীক্ষা না করে ইনস্যুলেন্স চালাতে থাকে । এতে করে রোগীর অবস্থা এতই খারাপ হয়ে সারা শরীরে প্রদাহ শুরু হয় এবং গা মাথা ঘেমে মরনাপন্ন অবস্থায় উপনীত হয় । এছাড়াও নার্স সরমা বৈরাগী ঠিকমত দায়িত্ব পালন করতো না । খবর পেয়ে রোগীর মেয়ে সাবিনা(মায়া)
বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে ডাক্তাররা তড়িঘড়ি করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে । ডাক্তারের ভুল চিকিৎসা ও নার্সদের অবহেলায় রোগীর অবস্থা আশঙ্কাজনক । এব্যাপারে ভূক্তভোগী রোগীর পরিবারের পক্ষ থেকে ডাক্তার ও নার্সদের বিরুদ্ধে বিচারের দাবি জানিয়েছে ।এছাড়া বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের টি এইচ ও ডাক্তার ওহিদুজ্জামান এর বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ পাওয়া যায়। হাসপাতালে জাতীয় পতাকা ও ঠিকমতো উত্তোলন করা হয় না ২/০৪/২৬ তারিখ দেখা গেছে১১: ৪ মিনিটে পতাকা জাতীয় উত্তোলন করেন। এ বিষয়ে সংশ্লিষ্ট স্বাস্থ্য অধিদপ্তর এর দৃষ্টি আকর্ষণ করে বটিয়াঘাটার মানুষ যেন তো চিকিৎসা থেকে বঞ্চিত না হয় সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কে গুরুত্ব দেওয়ার আহ্বান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর