রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম
প্রাণবন্ত আয়োজনে আদর্শ সংগীত বিদ্যালয় শ্রীমঙ্গলের বার্ষিক সাংস্কৃতিক পরীক্ষার সনদ পেল ৪ শতাধিক শিক্ষার্থী, শিক্ষকদের সম্মাননা সিরাজগঞ্জ–৫ আসনে ভোটের লড়াই তুঙ্গে: মাঠ জরিপে ধানের শীষ এগিয়ে, দাঁড়ি পাল্লার অবস্থান নড়বড়ে ‎সুনামগঞ্জ সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ভারতীয় বিড়িসহ ২ জন আটক শেরপুরে গ্রন্থাগার দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত  ‎সুনামগঞ্জের মহনপুর ইউনিয়নে ধর্ষণের শিকার ৭ বছরের শিশু  ঘাতককে আটক করেছে পুলিশ মাহরাম নদীতে দিনদুপুরে অবৈধ বালু উত্তোলন, আটক ২ তাড়াশ উপজেলা মনোহরপুর গ্রামে আবাদি জমিতে জোরপূর্বক সেচ ও প্রাণনাশের হুমকি ‎অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ‎ জনতার প্রার্থী আব্দুল মান্নানের প্রধান কার্যালয় উদ্বোধন, নেতাকর্মীদের ঢল আমির সুলতান এন্ড দিল-নেওয়াজ বেগম হাই স্কুলে জাঁকজমকপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠান রুমায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো অপকর্ম ঠেকাতে বিজিবি’র কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত আছে।

খুলনায় দুই সাংবাদিকের ওপর বর্বর হামলা বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ

প্রতিবেদকের নাম / ৯৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:- খুলনা নগরের শিববাড়ি মোড়ের একটি রেস্তোরাঁর নিচে গত ৮ নভেম্বর শনিবার বিকেলে দৈনিক আমার দেশ পত্রিকার দুই সাংবাদিকের ওপর সংঘবদ্ধ সন্ত্রাসীদের বেপরোয়া হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)।
সংগঠনটির মতে, এটি কোনো ব্যক্তিগত বিরোধ নয়, বরং দেশের গণমাধ্যম স্বাধীনতাকে স্তব্ধ করে দেওয়ার এক সুপরিকল্পিত অপচেষ্টা।

হামলায় গুরুতর আহত হন দৈনিক আমার দেশ পত্রিকা’র খুলনা ব্যুরো প্রধান ও বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন এবং একই পত্রিকার স্টাফ রিপোর্টার কামরুল হোসেন মনি। পরে স্থানীয়দের সহায়তায় তাঁদের দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জানাযায় একটি প্রতিবেদনের বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য ফোনে যোগাযোগ করতে গিয়ে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, তা নিরসনের উদ্দেশ্যে দুই সাংবাদিক ঘটনাস্থলে পৌঁছান। ঠিক সেই মুহূর্তে সাত–আটজন দুর্বৃত্ত অতর্কিতে তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে। নির্বিচারে হামলার মুখে শাওন আশ্রয় নিতে বাধ্য হন এবং সহকর্মী কামরুল মাটিতে লুটিয়ে পড়লে তাঁকে আরও নির্মমভাবে পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাঁরা উদ্ধার পান।

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান বলেন “খুলনা শহরে ঘটে যাওয়া ২ সাংবাদিকের ওপর এই নৃশংস ও পরিকল্পিত হামলার মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে যে, সাংবাদিকদের নিরাপত্তা অত্যন্ত গুরুতর হুমকির মুখে রয়েছে। যেসব সাংবাদিক সাহস করে সত্যের পক্ষে কলম চালান, তাদের ওপর এই ধরনের বর্বরোচিত হামলা কোনো সভ্য সমাজে অগৃহীত এবং অমানবিক। এটি শুধু ব্যক্তিগত হামলা নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিক পেশার প্রতি সুস্পষ্ট আঘাত।
আমরা রাষ্ট্রের কর্ণধার, আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি, যেন এই ঘটনার সঙ্গে জড়িত সকল ব্যক্তি চিহ্নিত, গ্রেপ্তার এবং দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। যদি এ ধরনের অপরাধের বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া না হয়, তবে এটি সমাজে এক ধরণের ভয় ও সহিংসতার সংস্কৃতিকে প্রসারিত করবে। আমরা একান্তভাবে দাবি জানাচ্ছি, সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা এবং পেশাগত মর্যাদা রক্ষার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।”

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার বলেন“সাংবাদিকতার ওপর আঘাত মানে সরাসরি জনগণের তথ্যের অধিকার, সত্য অনুসন্ধান এবং গণতান্ত্রিক সমাজের মূল স্তম্ভের ওপর আঘাত। খুলনায় সংঘটিত এই ন্যক্কারজনক হামলা শুধু দুই সাংবাদিকের প্রতি নয়, বরং গোটা গণমাধ্যম সম্প্রদায়ের ওপর সন্ত্রাসী চাপ ও ভীতি সৃষ্টি করার একটি সুস্পষ্ট ইঙ্গিত। এটি আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে যে, সাংবাদিকরা প্রতিদিন নানা ঝুঁকি নিয়ে সত্য প্রকাশের দায়িত্ব পালন করছেন, এবং তাদের সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমরা রাষ্ট্র ও প্রশাসনকে আহ্বান জানাচ্ছি—দোষীদের দ্রুত শনাক্ত, গ্রেপ্তার, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা হোক এবং তাদের সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে, সমাজে তথ্যের প্রতি আস্থা ক্ষুণ্ণ হবে এবং সত্যের পথে আগ্রাসন আরও বাড়বে। আমাদের দাবি, এই ধরনের বর্বর হামলার পুনরাবৃত্তি রোধে দৃঢ় ও কার্যকর ব্যবস্থা গ্রহণ এখনই অপরিহার্য।”

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) প্রতিষ্ঠালগ্ন থেকেই নির্যাতিত, অসহায় ও সুবিধাবঞ্চিত সাংবাদিকদের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও অটলভাবে পাশে থাকবে। সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর যে কোনো বর্বর আক্রমণ গভীর উদ্বেগের বিষয়। সংগঠনটি এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, এবং প্রয়োজনীয় যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য রাষ্ট্র ও প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে।

প্রিয় সাংবাদিক সহকর্মী ভাই—বোন ও বন্ধুগণ, আমাদের বার্তা:
১.সবাই নিজ অবস্থান থেকে প্রতিবাদ করুন, অন্যায়কে ভয় পাবেন না; কারণ সত্যের ক্ষীণ শব্দও একসময় বজ্রের মতো প্রতিধ্বনি তোলে।
২. কলমই আপনার ঢাল; ন্যায় রক্ষার শক্তি জন্মায় এখানেই। দায়িত্বকে মর্যাদা দিন।
৩. ভয় পেলে মুখ লুকান, কিন্তু শেষ পর্যন্ত দায় আপনাকেই বহন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর