শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম
মুভমেন্ট ফর পাংকচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন রিয়াদে সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন; ভুরুঙ্গামারীতে বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ইসলাম ‘মুজিব নগর সরকার’ গঠন বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অনন্য গৌরবগাথা সাফল্য..মকিস মনসুর নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। বাঁশখালীতে চেয়ারম্যান পদে প্রার্থী হারুনুর রশীদ: দোয়া ও সমর্থন প্রত্যাশা। তাহিরপুর সীমান্তে মৃত্যুফাঁদ: ভারতের কয়লা খাদানে বাংলাদেশি নিহত। কোকদণ্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা। ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে সুনামগঞ্জে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল।

মুভমেন্ট ফর পাংকচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন

প্রতিবেদকের নাম / ১১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

এ এস খোকন, (ভুরুঙ্গামারী) কুড়িগ্রাম : কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাংকচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সাইকেল র‍্যালি ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯ টায় মাকসুদা আজিজ লাইব্রেরী থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওই একই স্থানে এসে শেষ হয়।

পরে ভুরুঙ্গামারী উন্নয়ন সোসাইটি ও মুভমেন্ট ফর পাংকচুয়ালিটির সহযোগিতা ও বাস্তবায়নে মাকসুদা আজিজ লাইব্রেরী কনফারেন্স রুমে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন মুভমেন্ট ফর পাংকচুয়ালিটি’র স্বপ্নদ্রষ্টা রোটারিয়ান অধ্যাপক ডা. মেফতাউল ইসলাম মিলন, সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ বাবুল আখতার, কাডা সভাপতি লিয়াকত আলী, মুভমেন্ট ফর পাংকচুয়ালিটি’র এডিশনাল চিফ কো-অর্ডিনেটর মাহফুজুল ইসলাম কিরন ও কো-অর্ডিনেটর মুরাদ, প্রিন্স, লিমন, সাজ্জাদ, বেলাল, মিন্টু সহ অন্যান্য ভলান্টিয়ার।

কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে বই, ঘড়ি, নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর