বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার গুণগত মানে তুলনামূলক এগিয়ে পূর্ব ছোটরাউতা কালী মন্দির সরকারি প্রাথমিক বিদ্যালয় কাগমারী সম্মেলনে স্বাধীনতার পক্ষে প্রকাশ্য বীজ বুনেছিলেন মওলানা ভাসানী: জেএসএফ বাংলাদেশ আসন্ন গণভোট সফল করতে বাঁশখালীতে মা ও অভিভাবক সমাবেশ জাতীয় শিক্ষা সপ্তাহে দেশসেরা পঞ্চগড়ের ইলা: ৫ম বারের মতো জিতল স্বর্ণপদক জাতীয় সাংবাদিক ফাউন্ডেশন অব বাংলাদেশের নির্বাচন: সভাপতি ফারুক, সম্পাদক রুবেল বানারীপাড়ায় সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল মান্নান মাস্টার আর নেই বাঁশখালীতে সিএনজি অটোরিকশা উল্টে যাত্রী নিহত এক, আহত একাধিক ইনকিলাব মঞ্চের হাদির পরিবারকে কোটি টাকার ফ্লাট দিল সরকার, নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের তিন দশক উৎযাপন,‘মিট অ্যান্ড গ্রিট’ ও সম্মাননা প্রদান ভূরুঙ্গামারীতে মহিলাদের নিয়ে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

বড় পিঙ্গইন অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন ও উঠান বৈঠক অনুষ্ঠিত!!

খায়রুল বাসার বিশেষ প্রতিনিধি : / ৯৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫


খায়রুল বাসার বিশেষ প্রতিনিধি :

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড় পিঙ্গইন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আজ সোমবার (১০ নভেম্বর ২০২৫) বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়েছে বড় পিপ্রাইন অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন ও উঠান বৈঠক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ মোঃ আনোয়ার হোসেন, সাবেক সহকারী অধ্যাপক ও গৃহায়ন বিষয়ক সম্পাদক, নাটোর জেলা বিএনপি।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মোঃ আব্দুল আজিজ, সিনিয়র সহ-সভাপতি, নাটোর জেলা বিএনপি ও সাবেক সংসদ সদস্য, নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর)।

বিশেষ অতিথি ছিলেন এ্যাড. শরিফুল হক মুক্তা, এ্যাড. আব্দুল কুদ্দুস রিয়া, এবং সহকারী অধ্যাপক আফরোজ লুকমান রহমান, সকলেই নাটোর জেলা বিএনপির সম্মানিত সদস্য। আরো উপস্থিত ছিলেন ২ নং বড়াইগ্রাম ইউনিয়নের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডক্টর আবুল হাসেম এছাড়াও উপস্থিত আছেন নাটোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি অ্যাডভোকেট খাইরুল এবং উঠান বৈঠকে স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জনগণের অধিকার আদায়ে বিএনপি সর্বদা জনগণের পাশে আছে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
এবং বক্তারা আরো বলেন ধানের শীষ বিজয়ের মাধ্যমে দেশের সুখ শান্তি ফিরে আসবে এবং দেশ সুজলা সুফলা এবং উন্নয়নমুখী রাষ্ট্র হিসেবে পরিণত হবে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন আশরাফুল আলম, সদস্য সচিব, পিপ্রাইন ইউনিয়ন বিএনপি।
পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, যেখানে এলাকার সাধারণ মানুষও উপস্থিত থেকে নেতৃবৃন্দের বক্তব্য শোনেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর