বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
ঈদ উপলক্ষে রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল নীলফামারী সদরবাসীকে যুবদল নেতা শামীম শাহ্ আলম (তমু)-এর ঈদ শুভেচ্ছা বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন আব্দুল ওয়াহেদ সরকার “আজ আমার জন্মদিন” ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন র‍্যাবের নতুন ডিজি কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র আহসান হাবীব পলাশকে প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন বৃটেনের কাডিফে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ওয়েলস রিজিওনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মো:শাহজালাল, সাধারণ সম্পাদক কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি ঝিনাইগাতী, শেরপুর।

গুরুদাসপুরে জোরপুর্বক কৃষকের জমির ধান কেটে নেয়ার অভিযোগ

প্রতিবেদকের নাম / ১৮৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরের এক কৃষকের জমির পাকা ধান জোরপূর্বক কেটে নেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার সকালে ওই কৃষকের ১৫ কাঠা জমির উঠতি পাকা ধান কেটে নেয়া হয়। ক্ষতিগ্রস্ত কৃষক নজরুল উপজেলার চন্দ্রপুর গ্রামের আজিজ মোল্লার ছেলে। অভিযুক্ত গাজিউর ও তার স্বজনরাও একই এলাকার বাসিন্দা।
এ ঘটনায় সোমবার (২৪ নভেম্বর) বিকালে কৃষক নজরুল ইসলাম নিজ বাড়িতে সংবাদ সম্মেলন ডেকে গাজিউর রহমান,সাদিকুর রহমান,এলেজা বেগম,সাইদুল ইসলাম,ফিরোজ মোল্লার নাম উল্লেখ করে বলেন,অভিযুক্তরা তার সৎভাই ও তার স্বজন। ওই ধানের জমি নিয়ে তাদের মধ্যে দির্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। গত শনিবার অভিযুক্তরা আমার উঠতি পাকা ধান জোরপুর্বক কেটে নিতে আসলে বাধা প্রদান করা হয়। তারা বাধা উপেক্ষা করে ধানকেটে নিয়ে আমার সন্তানদের প্রাণনাশ ও সম্পদ লুট-পাটের হুমকি দেয়।
এ ঘটনায় প্রতিকার ও জীবনের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী নজরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম বাদি হয়ে সোমবার (২৪ নভেম্বর) গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। জড়িতদের বিচার দাবি করেন।
অভিযুক্ত গাজিউর জানান,নজরুল ও তিনি সহোদর ভাই। বিরোধপুর্ন ওই জমির কোন সাইড উল্লেখ না থাকলেও নজরুল জোর করে রাস্তা সংলগ্ন অংশ দখলে রেখেছেন। সমাধানের জন্য একাধিকবার গ্রাম্য শালিশ হলেও তারা রায় অমান্য করেন। তাদের দাবিকৃত ওই জমিতে আমরাই ফসল রোপন করে তা কেটেছি। সোমবার সকালে নজরুল ও তার দুই ছেলের নেতৃত্বে ভাড়াটিয়া বাহিনী সাইদুল ও সালায়েত নামের দুইজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে দুই পা গুড়িয়ে মারাত্ত্বকভাবে আহত করে। অপরাধ ঢাকতে উল্টো থানায় অভিযোগ দিয়ে হয়রানী করছে বলে অভিযোগ করেন।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল হোসেন জানান, অভিযোগ পেয়েছি। উভয়পক্ষকে শান্ত রাখতে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর