সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
ধর্মীয় ভাবগাম্ভীর্যে মরহুম আব্দুল আলী ফোরকানিয়া মাদ্রাসার বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের সোনা মিয়া হত্যা মামলার ৬ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসা পরিদর্শন করলেন বোর্ড পরিদর্শক প্রফেসর আব্দুল মান্নান রূপগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে দণ্ডপ্রাপ্ত তিন অপরাধী গ্রেফতার ডাকাতি, অপহরণ ও মাদক মামলার আসামি; অস্ত্র ও মোবাইল উদ্ধার রংপুর রেজিস্ট্রি অফিসে সেলিনা খাতুনের বিরুদ্ধে অনিয়ম ও ঘুষ লেনদেনের অভিযোগ : বাঁশখালীর বাঁশখালাতে হযরত শাহ বোঁচা ফকির (রহঃ) এর ফাতেহা শরীফ উপলক্ষে আজিমুশশান মিলাদুন্নবী (সা.) মাহফিল সম্পন্ন প্রত্যন্ত জনপদ থেকে মানবিক আন্দোলন: রক্তদানে জীবন বাঁচাচ্ছে নীলফামারীর ‘রক্তবন্ধু সমাজকল্যাণ সংগঠন’ ঝিনাইগাতীতে তীব্র শীতে হতদরিদ্র পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে  কম্বল বিতরণ করেন ইউএনও ডিবি তদন্তেও দমে নেই সোহরাব বাহিনী: নাটোরে পঙ্গু শ্রমিকের জমি দখল করে সেই টাকায় মামলা লড়ছে ভূমিদস্যুরা রাঙ্গামাটিতে জাসাসের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল ও কম্বল বিতরণ

রাজশাহী তানোর বিএনপির দুইপক্ষে সংঘর্ষ, আহত ১৫

মোঃ তোফাজ্জল হোসেন,স্টাফ রিপোটার। / ১৪১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

মোঃ তোফাজ্জল হোসেন,স্টাফ রিপোটার।

রাজশাহীর তানোরে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল
নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে দুইপক্ষের ১৫ জন আহত হয়েছেন। রাজশাহী-১
আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত সুলতানুল ইসলাম তারেক ও প্রাথমিক
মনোনয়ন পাওয়া শরীফ উদ্দিনের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। প্রায় ঘণ্টাব্যাপী
চলা ধাওয়া পাল্টা ধাওয়া পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী-১ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক সেনা কর্মকর্তা শরীফ উদ্দিন। তার মনোনয়ন বাতিল দাবিতে কিছুদিন ধরেই আন্দোলন করে আসছেন সুলতানুল ইসলাম তারেক। মঙ্গলবার সন্ধ্যায় সুলতানুল ইসলাম তারেকের সমর্থকরা তানোর উপজেলা সদরে মশাল মিছিল বের করেন।
শান্তিপূর্ণ ওই মিছিলে হঠাৎ করেই হামলা চালান শরীফ উদ্দিনের সমর্থকরা।
বিএনপি কর্মী রাহেল আলী জানান, তারা শান্তিপূর্ণভাবে মশাল মিছিল বের করেন। হঠাৎ করেই অতর্কিত হামলা চালান সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজান। তিনি এলাকায় শরীফ উদ্দিনের সমর্থক হিসেবে পরিচিত। তাদের হামলায় তারেকের অনুসারী কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
তবে বিএনপি নেতা মিজানুর রহমান মিজান জানান, তারা হামলা করেননি। মিছিল থেকে তার কর্মীদের উপর হামলা চালায়। তাদের ৫ জন আহত হয়েছে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, বিএনপির দুইপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর