মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
​রংপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির কম্বল বিতরণ পূর্ব গুনাগরীতে আলহাজ্ব সাহেব মিঞা চৌধুরী জামে মসজিদ ও খাদেজা বেগম ফোরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও ইছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত। রুমায় বিএসসি-বি নতুন কমিটি গঠিত । সভাপতি লালজারলম বম সাধারণ সম্পাদক- লাললিয়ানসম বম। ঢাকার আশুলিয়ায় শীতার্ত অসহায় মানুষের পাশে বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেড বড়াইগ্রামে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত!! ধর্মীয় ভাবগাম্ভীর্যে মরহুম আব্দুল আলী ফোরকানিয়া মাদ্রাসার বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের সোনা মিয়া হত্যা মামলার ৬ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসা পরিদর্শন করলেন বোর্ড পরিদর্শক প্রফেসর আব্দুল মান্নান রূপগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে দণ্ডপ্রাপ্ত তিন অপরাধী গ্রেফতার ডাকাতি, অপহরণ ও মাদক মামলার আসামি; অস্ত্র ও মোবাইল উদ্ধার রংপুর রেজিস্ট্রি অফিসে সেলিনা খাতুনের বিরুদ্ধে অনিয়ম ও ঘুষ লেনদেনের অভিযোগ :

গুরুদাসপুরে বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

প্রতিবেদকের নাম / ১৩৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি..

নাটোরের গুরুদাসপুরে মাছধরাকে কেন্দ্র করে হাসান প্রামানিক নামের এক মৎসজীবির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে সজিব হোসেন ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। ভুক্তোভোগী হাসান উপজেলার বিয়াঘাটের হরদমা গ্রামের ছলেমান প্রামানিকের ছেলে অভিযুক্তরা একই এলাকার বাসিন্দা।
অভিযোগের নথি, ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্র জানায় জানান,গত মঙ্গলবার বিকালে চলনবিলের হরদমা অংশে মাছ শিকারের জাল পেতে রেখেছিলো হাসান। সেই জাল উঠিয়ে তার অদুরে জাল পাতে সজিব হোসেন। এঘটনা দুজনের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৭ টার দিকে সজিবের নেতৃত্বে তার পিতা পাইক্যাম,সরুজ আলী,আকাশসহ আরও ৩/৪ জন দেশীয় অস্ত্র নিয়ে হাসানের বাড়িতে আক্রমন চালায়। এসময় তারা হাসানকে না পেয়ে ঘড়-বাড়ি ভাংচুর ও লুটপাট চালায়।
এ ঘটনায় হাসান প্রামানিক বাদি হয়ে ৪ জনের নাম উল্লেখসহ আরও ৩/৪ জনের নাম অজ্ঞাত রেখে গুরুদাসপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা হুমকি দিচ্ছে ও ঘর থেকে বের হতে দিচ্ছেনা বলে অভিযোগ করেন হাসান। জীবনের নিরাপত্তা ও অভিযুক্তদের বিচার দাবীতে শুক্রবার (২৪ অক্টোবর) বেলা ১২ টায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছে হাসান ও তার পরিবার। এসময় খালেদা বেগম, গিয়াস উদ্দিন,শাহ জালাল,শিখা বেগম উপস্থিত ছিলেন।
মৎসজীবি হাসান জানান,তিনি ছিলেন মালয়েীশয়া প্রবাসী। ১৫ দিন আগে দেশে ফিরেছেন। মাছ শিকারকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে সজিবের নেতৃত্বে আমার বাড়িতে হামলা,ভাঙচুর চালানো হয়। নগদ অর্থ ও স্বর্নালংকার মিলে প্রায় ৪ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে তারা। জিবনের নিরাপত্তা,অপরাধীদের শাস্তি ও সম্পদ উদ্ধারের দাবি জানিয়েছেন তিনি।
অভিযোগ মিথ্যা ও ভক্তিহীন দাবী করে সজিব হোসেন মুঠোফোনে জানান, হাসান সম্পর্কে সৎভাই। আমার বড় ভাই জুয়েল ও হাসান একই সাথে মালয়েশিয়া প্রবাসী ছিলেন। হাসান বাড়ি আসার সময় বড়ভাই তার কাছে কিছু টাকা,স্বর্নালংকার ও ব্যবহার্য্য জিনিসপত্র পাঠান। সেগুলি না দিয়ে আত্মস্যাৎ করতে আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। বাড়ি-ঘড় ভাংচুর বা লুটপাটের কোন ঘটনা ঘটেনি।
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: দুলাল হোসেন বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্তের জন্য একজন কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সাথে কথা বলেছেন। প্রতিবেদন সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর