সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
পূর্ব গুনাগরীতে আলহাজ্ব সাহেব মিঞা চৌধুরী জামে মসজিদ ও খাদেজা বেগম ফোরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও ইছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত। রুমায় বিএসসি-বি নতুন কমিটি গঠিত । সভাপতি লালজারলম বম সাধারণ সম্পাদক- লাললিয়ানসম বম। ঢাকার আশুলিয়ায় শীতার্ত অসহায় মানুষের পাশে বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেড বড়াইগ্রামে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত!! ধর্মীয় ভাবগাম্ভীর্যে মরহুম আব্দুল আলী ফোরকানিয়া মাদ্রাসার বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের সোনা মিয়া হত্যা মামলার ৬ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসা পরিদর্শন করলেন বোর্ড পরিদর্শক প্রফেসর আব্দুল মান্নান রূপগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে দণ্ডপ্রাপ্ত তিন অপরাধী গ্রেফতার ডাকাতি, অপহরণ ও মাদক মামলার আসামি; অস্ত্র ও মোবাইল উদ্ধার রংপুর রেজিস্ট্রি অফিসে সেলিনা খাতুনের বিরুদ্ধে অনিয়ম ও ঘুষ লেনদেনের অভিযোগ : বাঁশখালীর বাঁশখালাতে হযরত শাহ বোঁচা ফকির (রহঃ) এর ফাতেহা শরীফ উপলক্ষে আজিমুশশান মিলাদুন্নবী (সা.) মাহফিল সম্পন্ন

রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠান ও বসত বাড়িতে হামলা–ভাংচুর, লুটপাট

বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টার: / ৮১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনা নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে ও বসত বাড়িতে সন্ত্রাসীদের দফায় দফায় হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যা সাতটায় নীল ভীটা সংলগ্ন ইব্রাহিম মিয়ার ব্যবসা প্রতিষ্ঠান ও রফিক মিয়ার বসত বাড়িতে এ ঘটনা ঘটে । এ ঘটনায় স্থানীয় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

রূপগঞ্জ উপজেলার স্থানীয় ও থানার অভিযোগ সূত্রে জানা গেছে, গোলাকান্দাইল দক্ষিণপাড়া নীল ভিটা ইব্রাহিম মিয়ার দোকানের সামনে বসে বরই পাতা ছেড়াকে কেন্দ্র করে রফিক মিয়ার পাশের বাড়ির ইয়াসিন খার বাকবিতন্ডা হয়ে এবং উত্তপ্ত হয়ে চলে যায়। এক পর্যায়ে ইয়াছিন ইয়াছিন খা (৩৫), ইকবাল খাঁ (৪০), জাহানারা পারভিন (৩০), স্বামী-ইয়াছিন খাঁ, সর্ব সাং- গোলাকান্দাইল, ওয়ার্ড নং-০০৫, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ সহ আরো অজ্ঞাতনামা ১৫/২০ জন সন্ত্রাসীরা হাতে দা, চাপাতি, ছেন, লোহার রড, চাইনিজ কুড়াল, তুইচ গিয়ার, পিস্তল ইত্যাদি বিভিন্ন অস্ত্রশন্ত্রে সজ্জিত হয়ে গত শুক্রবার সন্ধ্যা ০৬.৪৫ টার দিকে প্রথমে ইব্রাহিমের বয়বসা প্রতিষ্ঠানে হামলা চালায় পরে রফিকের বাড়ি হামলা চালায়। হামলার সময় তারা ভাংচুরের পাশাপাশি মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এসময় বাধা দিতে গেলে নাঈম নামের জন আহত হওয়ার ঘটনাও ঘটেছে।

ক্ষতিগ্রস্তদের অভিযোগ, হামলাকারীরা দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছে এবং বিভিন্ন সময় চাঁদা দাবি করে আসছে। সাম্প্রতিক এ হামলার ফলে সাধারণ মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক আরও বৃদ্ধি পেয়েছে।

ক্ষতিগ্রস্ত রফিক ও ইব্রাহিম বলেন, “অতি ছোট একটি বিষয় নিয়ে তারা রাতের অন্ধকারে আমাদের ঘরে হামলা করে। ভাংচুর করেছে, মালামাল নিয়ে গেছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।”

এ বিষয়ে ভুলতা ফাঁড়ির ইন্সপেক্টর জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ###


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর