বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক বিএল কলেজের ২ নম্বর গেটে যুবককে গুলি, আহত মহিদুল তেরখাদা ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা ভুট্টোর ১৫ দফা অঙ্গীকার উখিয়ায় পৃথক অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক বাঙালি-রোহিঙ্গা সাংস্কৃতিক মিলনে হ্নীলায় শান্তির আয়োজন রিয়াদ আনোয়ার শুভ’র মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত জামালপুর গারো হিলস্ রানার্স কমিউনিটি সংগঠনে আগ্রহ বাড়ছে নতুন সদস্যদের। বকশীগঞ্জে নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন। তিন ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি টেকনাফ সংস্কৃতির আয়োজনে সম্প্রীতির আহ্বান

কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

দৈনিক সোনালী সময় / ৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬


সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজার শহরের আলীরজাহাল এলাকায় অভিযান চালিয়ে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানাধীন আলীরজাহাল এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বিপরীতে অবস্থিত ‘ইসলামিয়া কুলিং কর্নার’-এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি শহিদুল ইসলাম ওরফে শহিদ (২৭)। তিনি কক্সবাজার পৌরসভার বৈদ্যঘোনা (খাজা মঞ্জিল) এলাকার মোহাম্মদ হোছাইনের ছেলে।

এসআরবি-১৫ জানায়, গ্রেপ্তারকৃত শহিদুল ইসলামের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানায় একটি মাদক মামলা রয়েছে। ওই মামলায় বিজ্ঞ আদালত তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন। সাজা ঘোষণার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

পরে গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস রিলিজে এসব তথ্য জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর