শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ঢাবি-শাবিপ্রবিতে সুযোগ পেয়েও আইনকে বেছে নেন নাজমুল, ১৮তম বিজেএসে সিভিল জজ: কসবার বিদ্যানগরের কৃতী সন্তান নাজমুল হাসানের প্রথম চাকরিতেই বড় সাফল্য চারঘাট রাওথা কলেজে নবীনবরণ ও সংবর্ধনা মাথা গোঁজার ঠাঁই ছিল না মকবুলের, পাশে দাঁড়িয়ে ৪ শতাংশ জমি দিলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু শ্রীবরদীর কৃতী সন্তান এম. এ হামিদুর রহমান এনটিআরসিএ’র মাধ্যমে কর্ণঝোড়া দাখিল মাদরাসায় জেনারেল শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া কক্সবাজারের টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ আতিকুর রহমান দুলাভাইয়ের পর এবার শ্যালককে ডিলার করার চেষ্টা  রূপগঞ্জের ভায়েলা-মিয়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করার দাবিতে মানববন্ধন একটি ভবনের বিদায়, কিন্তু বন্ধুত্বের নয় (নটর ডেম কলেজের হ্যারিংটন ভবনকে ঘিরে স্মৃতি, ভালোবাসা ও এক প্রজন্মের নস্টালজিয়া) বাবুল আহমেদকে বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা।

চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে মামলার সন্দেহভাজন আসামি গ্রেপ্তার

ফরহাদ রহমান / ২৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মাজিবুল হক :স্টাফ রিপোর্টার টেকনাফ 

কক্সবাজারের টেকনাফে চুরির মামলার সন্দেহভাজন এক রোহিঙ্গা আসামিকে গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টা ৫ মিনিটের দিকে উপজেলার চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের বি/৬ ব্লকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. তারেক (৩১)। তিনি চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের বি/৬ ব্লকের ৫৪ নম্বর শেডের বাসিন্দা। তার বাবার নাম আলী আহম্মেদ।
১৬ এপিবিএন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, টেকনাফ মডেল থানার মামলা নম্বর-৫০, তারিখ ১২ আগস্ট ২০২৬, দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারার মামলার সন্দেহভাজন আসামি মো. তারেক নিজ শেডের পাশে অবস্থান করছেন।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের এসআই (নিরস্ত্র) মো. শাহিনুর ইসলাম এবং চাকমারকুল এপিবিএন ক্যাম্পের দিবাকালীন টহল দলের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারের পর মো. তারেককে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় চাকমারকুল এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে বিষয়টি লিপিবদ্ধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর