সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
মানুষের হাতে যখন মানুষ নিরাপদ নয় অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে সুবর্ণজয়ন্তী ২০২৬ উদযাপনের রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন ন্যাম ভবনের কক্ষে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন  গুরুদাসপুরে সাংবাদিক সোহেল রানা ও পরিবারের ওপর হামলার অভিযোগ নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন। ঢাকার ‘লকডাউন’ সফল হওয়ায় জনসাধারণকে ধন্যবাদ ড. জয়নুল আবেদীন রোজের শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঝিনাইগাতীতে পর্যটকদের জন্য মোটেল নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন অতিরিক্ত সচিবের

ঝিনাইগাতীতে ‘আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি)’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ৪৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

ঝিনাইগাতীতে ‘আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি)’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে শেরপুরের ঝিনাইগাতীতে ফলজ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি)’।
শুক্রবার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদরাসা ও জনসেবামূলক প্রতিষ্ঠানের প্রাঙ্গণে আম, জাম, কাঁঠাল, জলপাই, আমড়া ও পেয়ারাসহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছ রোপণ করা হয়।
যেসব স্থানে বৃক্ষরোপণ করা হয়েছে সেগুলো হলো— ইন্টারন্যাশনাল মাদ্রাসাতু হুজাইফা (রা) শালচূড়া, নলকুড়া ইউনিয়ন পরিষদ ভবন, বড় রাংটিয়া জামে মসজিদ, খলিলুল আম্বিয়া মুহিউস সুন্নাহ নূরানী ও হাফিজিয়া মাদরাসা, সন্ধ্যাকুড়া সীরাজুম মুনিরা ইসলামিয়া মাদরাসা ও মসজিদ, গারোকোনা টিলাপাড়া জামে মসজিদ, ছোট রাংটিয়া পাতার মোড় জামে মসজিদ, গারোকোনা বাজার জামে মসজিদ, শালধা মসজিদ ও মাদরাসা এবং বালিয়াগাও মসজিদ ও মাদরাসা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গত এক মাসে ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন এলাকায় ৫ শতাধিক ফলজ ও বনজ গাছ রোপণ করা হয়েছে। পরিবেশ রক্ষায় এই কার্যক্রম প্রতিবছরই ধারাবাহিকভাবে পরিচালিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ বৃক্ষরোপণ কর্মসূচিতে আর্থিক সহযোগিতা করেন ‘আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি)’ ও ‘আসঝি ব্লাডলিংক পরিবার’-এর সদস্যবৃন্দ, মো. ইব্রাহিম, দিনমনি শেখ এবং আবুল কাশেম আহাদ।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, বৃক্ষরোপণ শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়ে তোলার অন্যতম কার্যকর উদ্যোগ। এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচিতে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com