সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
পেশাগত দায়িত্বে আহত সাংবাদিক জিয়াবুলের চিকিৎসায় রাষ্ট্রীয় সহযোগিতা চায় বিএমএসএফ অধিকার’ নাটকের উদ্বোধন ময়মনসিংহের মেঘ ভেলা রিসোর্টে নাটোরের জমিদার শরৎকুমার রায়ের উদ্যোগে রাজশাহীতে গড়ে ওঠে ঐতিহাসিক বরেন্দ্র জাদুঘর কাগতিয়া মাদরাসার সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা দ্বীনি শিক্ষার আলোকে বক্তৃতা। কাগতিয়া কামিল এম এ মাদরাসা তাহিরপুরে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময় ও পরিচিতি সভা। দাফনের আগেই পুলিশের সন্দেহ, ১২ ঘণ্টায় ফাঁস বৃদ্ধ হত্যার রহস্য,পুত্রবধূসহ গ্রেপ্তার ৩ সংস্কৃতি ও গণমাধ্যমের সেতুবন্ধনে নতুন প্রত্যাশা, প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ইউনাইটেড প্রেসক্লাবের জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি: নীরবতা নয়, চাই কার্যকর প্রতিরোধ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন:১নং জাহাঙ্গীরনগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীতা ঘোষণা তরুণ আইনজীবী এডভোকেট মহিউদ্দিন

ঝিনাইগাতীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ৪১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

ঝিনাইগাতীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) উপজেলা শাখার উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) ঝিনাইগাতী উপজেলা জাসাসের নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক এস এম মাহফুজুর রহমান (জুয়েল)-এর নেতৃত্বে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতান্ত্রিক পরিবেশ কামনা করে দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা জাসাসের নবগঠিত কমিটির আহ্বায়ক আল্লামা জামান খোকা, সদস্য সচিব উজ্জ্বল মিয়া, যুগ্ম আহ্বায়ক রাশেদুর জামান রবিন, যুগ্ম আহ্বায়ক শাহজাহানসহ উপজেলা জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। একই সঙ্গে তাঁর সুস্থতা ও কল্যাণের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

মিলাদ ও দোয়া মাহফিল শেষে মাদ্রাসার শিক্ষার্থী এবং অনুষ্ঠানে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর