তাহিরপুরে মাটিয়ান হাওরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু।
বিশেষ প্রতিনিধি
/ ২১
বার দেখা হয়েছে
আপডেট :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
শেয়ার করুন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বজ্রপাতে মো. শিপু মিয়া (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাটিয়ান হাওরের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিপু মিয়া উপজেলার বালিজুরী ইউনিয়নের নয়াহাটি গ্রামের আতাবুর রহমানের বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিপু মিয়া সারা রাত বাড়িতে ছিলেন। বৃহস্পতিবার ভোরে বালুবাহী নৌকা নিয়ে টেকেরঘাটের উদ্দেশ্যে রওনা হন তিনি। পথে মাটিয়ান হাওরের মাঝামাঝি এলাকায় সকাল আনুমানিক ৬টা থেকে ৭টার মধ্যে বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের চাচা এম জি সম্রাট বলেন, একজন মানুষের এভাবে হঠাৎ চলে যাওয়া মেনে নেওয়া সত্যিই কঠিন। পরিবারের স্বজনদের এই শোক ভাষায় প্রকাশ করার মতো নয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ বলেন, মাটিয়ান হাওরে বজ্রপাতের শিকার হয়ে একজন নৌযান শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সবাইকে দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।