সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
পক্ষাঘাতে আক্রান্ত হয়ে ঘরে ১০ বছর ধরে শয্যাশায়ী ঝমেলার পাশে প্রশাসন, দেওয়া হচ্ছে হুইল চেয়ার ও ঘর সংস্কারের উদ্যোগ শ্রীবরদীতে উপজেলা পরিষদ অডিটোরিয়াম উদ্বোধন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ‎সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও অদৃশ্য কারনে উদ্ধার হয়নি স্কুলছাত্রী,আসামিরা অধরা। মানুষের হাতে যখন মানুষ নিরাপদ নয় অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে সুবর্ণজয়ন্তী ২০২৬ উদযাপনের রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন ন্যাম ভবনের কক্ষে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন  গুরুদাসপুরে সাংবাদিক সোহেল রানা ও পরিবারের ওপর হামলার অভিযোগ নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন। ঢাকার ‘লকডাউন’ সফল হওয়ায় জনসাধারণকে ধন্যবাদ ড. জয়নুল আবেদীন রোজের

পঞ্চগড়-২ আসনে ফরহাদ হোসেন আজাদের জয়: তৃণমূলের নেতার ওপর জনগণের আস্থা

তরিকুল ইসলাম, সহকারী বার্তা সম্পাদক / ১৯২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

ফরহাদ হোসেন আজাদ

তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: ​পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদ। একজন সৎ, আদর্শবান ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা হিসেবে দীর্ঘকাল ধরে এলাকায় পরিচিত এই রাজনীতিবিদ। ছাত্রজীবন থেকেই রাজপথের সক্রিয় কর্মী হিসেবে তিনি রাজনীতিতে পদার্পণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। রাজনীতির কঠিন সময়ে রাজপথে আন্দোলন করতে গিয়ে তিনি একাধিকবার জেল খেটেছেন, তবুও আদর্শ থেকে বিচ্যুত হননি। পরবর্তীতে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটিতে স্থান পান এবং দলের নীতিনির্ধারণী পর্যায়ে দক্ষতা ও নিষ্ঠার প্রমাণ দেন।

​বোদা ও দেবীগঞ্জের সাধারণ মানুষের কাছে ফরহাদ হোসেন আজাদ অত্যন্ত জনপ্রিয়। দীর্ঘদিন তৃণমূল পর্যায়ের অবহেলিত ও খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ে কাজ করে তিনি আজ গণমানুষের নেতায় পরিণত হয়েছেন। সাধারণ মানুষের সঙ্গে তাঁর নাড়ির সম্পর্ক এবং নিরহংকার জীবনাচরণই তাঁকে এই বিপুল বিজয় এনে দিয়েছে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা। বিজয়ী হওয়ার পর এক প্রতিক্রিয়ায় ফরহাদ হোসেন আজাদ বলেন, তিনি পঞ্চগড়-২ আসনের মানুষের প্রতি চিরঋণী ও কৃতজ্ঞ। নির্বাচনের আগে তিনি উন্নয়নের যে সকল প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়নে তিনি শতভাগ সচেষ্ট থাকবেন এবং সাধারণ মানুষের সেবক হিসেবে আজীবন পাশে থাকবেন বলে অঙ্গীকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com