বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম
তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু। বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আলোচনা সভায় বক্তারা ফিজিওথেরাপি পেশার স্বীকৃতি ও রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়নের দাবি ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শনে জেলা প্রশাসক রাউজানে বেপরোয়া চাঁদের গাড়ির এক্সিডেন্ট থেকে অল্পের জন্যে বেঁচে গেল মাদ্রাসা শিক্ষক র‌্যাব-৭ অধিনায়কের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের বাকৃবির নবনিযুক্ত উপাচার্যকে বাংলাদেশ ফিসারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন ও কৃষিবিদ আনোয়ার পারভেজের শুভেচ্ছা বিএনপি নেতা রহমতুল্লাহ অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা সুনামগঞ্জে ব্যাটারী চালিত অটো রিকশায় নতুন নম্বর প্লেট প্রদানের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন মালিক শ্রমিক সমবায় পরিষদ মেধাবী শিক্ষার্থী রিমু আক্তারকে সম্মাননা স্মারক ও বই উপহার দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকার

পত্নীতলায় দুই দিনব্যাপী ‘FoRB Change Makers Course’ প্রশিক্ষণ অনুষ্ঠিত।

মোঃ সৈকত হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি / ৭৮৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

মোঃ সৈকত হোসেন
নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে ও FoRB-এর সহযোগিতায় THP নজিপুর অফিসে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী FoRB Change Makers Course প্রশিক্ষণ। গত ১৪–১৫ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিত এই প্রশিক্ষণে অংশ নেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার নওগাঁ জেলা কর্তৃক আয়োজিত সদ্য YLT প্রশিক্ষণপ্রাপ্ত ১২৮৮তম ব্যাচ থেকে নির্বাচিত ২০ জন তরুণ-তরুণী।

প্রশিক্ষণটি পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট–বাংলাদেশ-এর ইয়ুথ মোবিলাইজেশন ইউনিটের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার মোস্তাফিজুর রহমান সজল, দি হাঙ্গার প্রজেক্টের নওগাঁ জেলার এরিয়া সমন্বয়কারী আছির উদ্দিন, MIPS প্রকল্পের নওগাঁ জেলার ফিল্ড কো-অর্ডিনেটর হেলাল উদ্দিন, ইয়ুথ এন্ডিং হাঙ্গার রাজশাহী অঞ্চলের সমন্বয়কারী সুফল কুমার এবং ইয়ুথ এন্ডিং হাঙ্গার রাজশাহী অঞ্চল ফোরামের কর্মশালা বিষয়ক সম্পাদক শাহারিয়া শাকিল।

দুই দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারী তরুণ লিডারদের নিয়ে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে গঠিত হয় FoRB Naogaon District Youth Network-এর কমিটি। নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন—

১. কো-অর্ডিনেটর: মোঃ রনি ইসলাম
২. যুগ্ম কো-অর্ডিনেটর (মেয়ে): দিশা মনি
৩. যুগ্ম কো-অর্ডিনেটর (ছেলে): রকি দাস
৪. সাংগঠনিক সম্পাদক: সাগর আলী
৫. দপ্তর সম্পাদক: জুই আক্তার
৬. কর্মশালা বিষয়ক সম্পাদক: রুহুল আমিন
৭. প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: জাকির হোসেন
৮. অর্থ সম্পাদক: আবু সইদ

প্রশিক্ষণে তরুণ অংশগ্রহণকারীরা ধর্মীয় স্বাধীনতা, নেতৃত্ব বিকাশ, সামাজিক সম্প্রীতি এবং কমিউনিটি অ্যাকশনে অংশগ্রহণের মতো গুরুত্বপূর্ণ বিষয়সমূহে প্রশিক্ষণ গ্রহণ করেন। অনুষ্ঠানের শেষাংশে নতুন কমিটির সদস্যদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর