শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম
মানবিকতা ও সাহসিকতায় মানুষের পাশে আনসার-ভিডিপি দলনেতা আবু বকর সিদ্দিক তাহসিফ সাউরি: একটি বিতর্কিত অধ্যায়, এক রহস্যময় মৃত্যু এবং উত্তরহীন প্রশ্ন শিশু অপহরণ ও ধর্ষণ মামলায় চট্টগ্রামের দুই আসামি গ্রেপ্তার চট্টগ্রাম বহিঃনোঙ্গরে জাহাজের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ মাদকমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল-মামুন বকশীগঞ্জে মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড। ঠাকুরগাঁও-১ আসনে ভোট দিলেন দুই প্রধান প্রার্থী, ভোটের পরিবেশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বাগেরহাট বালুরমাঠ হতে ১৫ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করেছে এসআরবি-৬ বটিয়াঘাটায় নবাগত ওসি এসএম মিজানুর রহমান, অপরাধীদের পক্ষে তদবির নয় ধরিয়ে দিন। উখিয়ায় বিজিবির অভিযানে দেড় লাখ ইয়াবা উদ্ধার কোটি কোটি টাকার উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ, ঘটনাস্থলে সংসদ সদস্য টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশাল যুবসমাবেশে প্রধান অতিথি শাহজাহান চৌধুরী এমপি পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে চারঘাটে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ তাহিরপুরে ভারতীয় নাসির উদ্দিন বিড়ির রমরমা ব্যবসার অভিযোগ, নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট? বাংলা নিউজ মিডিয়ার কর্ণধার সোহেল সরকারের বড় ছেলে সালমান সরকারের ৪র্থ জন্মবার্ষিকী উদযাপিত তাহিরপুরে অ-বৈধ ভারতীয় নাসির উদ্দিন বিড়ির রমরমা ব্যবসা: দলীয় প্রভাব ও ডিলার সি-ন্ডিকেটের নেপথ্য কাহিনী জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এসআরবি-১৫-এর অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তা সুনামগঞ্জে সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন। মনে রেখো বাংলাদেশ!
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

চট্টগ্রাম বহিঃনোঙ্গরে জাহাজের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ

সাদ্দাম হোসেন সাজ্জাদ / ২৪ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজে চুরি ও অবৈধভাবে পণ্য কেনাবেচা বন্ধে নিরাপত্তা কার্যক্রম জোরদার করছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ লক্ষ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, শিপিং এজেন্ট ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে সমন্বয় সভা করেছে কোস্ট গার্ড পূর্ব জোন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় অনুষ্ঠিত এ সভায় বন্দর এলাকার নিরাপত্তা জোরদার, অপরাধ প্রতিরোধ এবং সংশ্লিষ্ট তথ্যের গোপনীয়তা রক্ষার বিষয়ে আলোচনা হয়। সভায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পাশাপাশি ৪২টি শিপিং এজেন্ট কোম্পানি, কেএএফসিও (KAFCO), সিইউএফএল (CUFL), পিসিটি (PCT), আরএসজিটি (RSGT) ও বিএসএএ (BSAA)-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

বৃহস্পতিবার রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড পূর্ব জোন নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করছে। বন্দরের জলসীমায় দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে চুরি, চোরাচালান এবং অবৈধভাবে পণ্য কেনাবেচা প্রতিরোধে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।

কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশের জলসীমায় বাণিজ্যিক জাহাজে চুরির ১০টি ঘটনা ঘটে। ২০২৫ সালে এ সংখ্যা কমে চারটিতে দাঁড়ায়। ২০২৬ সালেও এখন পর্যন্ত এ সংখ্যা চারটিতে অপরিবর্তিত রয়েছে।

কোস্ট গার্ড জানায়, বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা এবং এ ধরনের অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় অব্যাহত থাকবে। একই সঙ্গে নিরাপদ নৌবাণিজ্য বজায় রাখতে নজরদারি ও প্রতিরোধমূলক কার্যক্রম আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ