বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটক নিখোঁজের,৪২ ঘণ্টা পর লাশ উদ্ধার। রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ ও খেলাধুলার সামগ্রী বিতরণ তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী ব্যক্তি ২০ ঘণ্টা পর উদ্ধার। । তাহিরপুর সীমান্ত থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ ভারতীয় পণ্য জব্দ। মশিউর রহমান (মিল্টন) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্বাচিত সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ের ৫০ পরিবারের চরম দুর্ভোগ ছাতকে চা বিক্রেতার মেয়ে রুহি পেলো ৭৫ লাখ টাকার স্কলারশিপ রুপগঞ্জ প্রেসক্লাবের নব গঠিত কমিটির (২০২৬) সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন তাহিরপুরে পানিতে পড়ে মানসিক প্রতিবন্ধি কাশেম মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ। শ্রীবরদীতে সোপান যুব কল্যাণ ফাউন্ডেশনের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

প্রাথমিক বৃত্তি পরিক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেল ছাতকের জাহরা আবেদীন।

মোঃ তাজিদুল ইসলাম / ৮৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফলে সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের সানরাইজ কিন্ডারগার্টেন-এর মেধাবী শিক্ষার্থী জাহরা আবেদীন ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে উপজেলার শিক্ষা অঙ্গনে নতুন গৌরব যোগ করেছেন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, জাহরা আবেদীনের রোল নম্বর ৬০০৪৯৬৬। তিনি ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নস্থ সানরাইজ কিন্ডারগার্টেন থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ অংশগ্রহণ করেন। ২০২৬ সালে প্রকাশিত ফলাফলে তিনি সর্বোচ্চ মর্যাদার ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেন।

জাহরা আবেদীন চরচৌড়াই গ্রামের বিশিষ্ট চিকিৎসক ডা. জয়নুল আবেদীনের কন্যা। তাঁর এই কৃতিত্বে পরিবারে আনন্দ-উচ্ছ্বাসের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী, শুভাকাঙ্ক্ষী এবং এলাকাবাসীর মধ্যেও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, জাহরা ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী, পরিশ্রমী ও শৃঙ্খলাপরায়ণ। নিয়মিত অধ্যবসায় এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতার ফলেই তিনি এ গৌরবময় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছেন।

জাহরার এ অনন্য অর্জনে বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, আত্মীয়-স্বজন ও স্থানীয় সচেতন মহল আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি ধারাবাহিক সাফল্যের মাধ্যমে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ছাতক উপজেলা এবং সুনামগঞ্জ জেলার সুনাম আরও সমুন্নত রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর