বকশীগঞ্জে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
জামালপুর বকশীগঞ্জ প্রতিনিধিঃ
মোঃইলিয়াস শাহ।
জামালপুরের বকশীগঞ্জে ৩০ অক্টোবর শুক্রবার নূর মসজিদ প্রাঙ্গণে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জামালপুর গারো হিলস্ রানার্স কমিউনিটি সংগঠনের সভাপতি মোঃ মেসবাহ উল হক তুহিন।
সাধারণ সম্পাদক, ডাঃ হাবিবুর রহমান।
শেরপুর সরকারী কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুহতাসিম বিল্লাহ রুবেল।
ধানুয়া কামালপুর আমদানি রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক, গোলাম রসুল সেতু।
বীর মুক্তিযোদ্ধা আফসার আলী।
কৃষিবিদ রোকনুজ্জামান মামুন।
প্রশিক্ষক অবসরপ্রাপ্ত,সার্জেন্ট আনোয়ার হোসেন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
বকশীগঞ্জ প্রিন্টার্সের মালিক সুমন আল রেজার সার্বিক সহযোগিতায় ও ব্যবস্থাপনায়,সকাল ছয়টা ত্রিশ মিনিটে বকশীগঞ্জ নূর মসজিদ প্রাঙ্গণ থেকে প্রতিযোগীরা পাঁচ কিলোমিটার দৌড়ে অংশগ্রহণ করেন,
এসময় পৌর এলাকার মহা সড়ক প্রদক্ষিণ করে ক্যাফে নিরিবিলিতে এসে দৌড় শেষ হয়।
দৌড়ের আগে ও পরে ম্যারাথনে অংশগ্রহণকারীদের ত্রিশ মিনিট করে ব্যায়াম করানোর পাশাপাশি সকালে হালকা খাবার এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল শারীরিক সুস্থ্যতা ও যুব সমাজকে মাদক মুক্ত রাখা।