মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম
নকলার বালিগঞ্জ বাজারে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনার্স ফাইনাল পরীক্ষায় ফার্স্ট ক্লাস অর্জন, শ্রীবরদীর আনিসুর রহমানের মেয়ের সাফল্য বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: রাজশাহীতে পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন যুক্তরাজ্যে বাড়ির সামনে অন্য কেউ গাড়ি পার্ক করলে করণীয় কী? আইন কী বলছে? সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা কৃষিবিদ মোহাম্মদ আনোয়ার পারভেজের শুভেচ্ছা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোদাগাড়ী উপজেলার সর্বস্তরের জনগণ সহ দেশবাসীকে বিএনপি নেতা সদর উদ্দীনের শুভেচ্ছা গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা নকলার পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকার, উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ফেরদৌস স্টিল ইয়ার্ডে শ্রমিক মৃত্যুর ঘটনায় দায়ীদের শাস্তি দাবিতে জেলা প্রশাসককে স্কপের স্মারকলিপি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: রাজশাহীতে পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন

প্রতিবেদকের নাম / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও বিএনপি নেত্রী মাহমুদা হাবীবা, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এরশাদ আলী ইশাসহ মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় দলের ভূমিকা তুলে ধরেন।
তারা বলেন, গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে দেশ ও জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর