মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম
ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের চাপাঝোড়া গ্রামে ঝোড়ার বাঁধ ভেঙে প্রতিবছর ক্ষতিগ্রস্ত হচ্ছে ২৫-৩০ একর আবাদি জমি টেকনাফে যৌথ অভিযানে গ্রেপ্তার ১, কারাদণ্ড ৫ জনের মীরসরাইয়ে হরতালের নামে নাশকতা সৃষ্টির চেষ্টা কালে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ চট্টগ্রামে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতায় সাধারণ ডায়রি জিডি করেন ভুক্তভোগী (সাংবাদিক) দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশ‌ইনের চেষ্টা! তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনী মনোনয়নপত্র বিক্রি শুরু। হাটহাজারীতে বেসরফ জুতার কারখানা ইউএনওর অভিযান ৫০,০০০ টাকা জরিমানা রামেক ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল-ছাত্রশিবির বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড! লামার রূপসীপাড়ায় বিনামূল্যে মোবাইল হেলথ ক্যাম্প, সেবা পেলেন ২২৪ জন খুলনা পলিটেকনিকের দুই শিক্ষার্থীর প্রেমের বিরোধ, ছুরিকাঘাতে আহত তরুণ খুলনা সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে হকার্স ইউনিয়নের কার্যালয় ঘেরাও কর্মসূচি ঝিনাইগাতীতে আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ টেকনাফের জোড়া খুনের মামলায় চট্টগ্রামে গ্রেপ্তার ২ চট্টগ্রামের মীরসরাইয়ের যুবক ফেনীর ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে নিহত, ঘটনা রহস্য জনক সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বানারীপাড়ায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি কামারিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ডা. বিরাজ আলীর উঠান বৈঠক, এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২১, আটক কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য টেকনাফে সেনাবাহিনী-এপিবিএনের যৌথ অভিযানে ইয়াবাসহ যুবক আটক সিএমপির সদরঘাট থানার বিশেষ অভিযানে ৯ জন আটক
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

বিজিবির ধাওয়ায় সমুদ্রে পালাল পাচারচক্র, উদ্ধার ৯ জন

সাদ্দাম হোসেন সাজ্জাদ / ১০২ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের টেকনাফে মানব পাচারচক্রের সদস্যদের ধাওয়া করে ৯ জনকে উদ্ধার করেছে বিজিবি। শনিবার সন্ধ্যায় দক্ষিণ লম্বরীঘাট এলাকায় এ অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারচক্রের ১০ থেকে ১৫ জন সদস্য একটি নৌকায় উঠে সমুদ্রের দিকে পালিয়ে যায়।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে কয়েকজনকে দক্ষিণ লম্বরীঘাট এলাকায় নিয়ে আসা হচ্ছে—এমন গোপন সংবাদ পেয়ে অভিযান শুরু করে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। বিকেল সাড়ে ৫টার দিকে বিজিবির একটি বিশেষ টহল দল ওই এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে ২০ থেকে ২৫ জনের উপস্থিতি দেখতে পায় টহল দল। একই সময়ে সমুদ্র থেকে একটি সন্দেহজনক নৌকা ঘাটের দিকে আসতে দেখা যায়। পরে নৌকাটিকে ধাওয়া করলে পাচারচক্রের সদস্যরা পালিয়ে যায়। এ সময় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ৯ জনকে উদ্ধার করা সম্ভব হয়।

বিজিবির দাবি, উদ্ধার হওয়া ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁদের জোরপূর্বক পাচারের উদ্দেশ্যে সেখানে নিয়ে আসার কথা জানিয়েছেন।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক জানিয়েছেন, সীমান্ত ও উপকূলীয় এলাকায় মানব পাচার প্রতিরোধে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ