মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম
লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের উদ্যোগে শেখ হাসিনার ৮০তম জন্মবার্ষিকী উদযাপিত সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ১৩ জেলেসহ ফিশিং বোট উদ্ধার মাছের ক্যারেটে ২ লাখ ইয়াবা, পাচারকারী পালিয়েছে উখিয়ায় এক লাখ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বিজিবি  তাড়াশে মাদকবিরোধী বিশেষ অভিযানে দুইজনের কারাদণ্ড, জরিমানা সিংড়ায় জুয়ার আসর নিয়ে সংবাদ: প্রতিবাদ, পুনঃতথ্য যাচাইয়ের আহ্বান উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার- যুবক গ্রেপ্তার চারঘাটে ৭ নম্বর ওয়ার্ডের ভোটারদের সঙ্গে মেয়র প্রার্থী আসাদুজ্জামান জুয়েলের মতবিনিময় টেকনাফে নিখোঁজ রোহিঙ্গা নারীকে উদ্ধার করল এপিবিএন কক্সবাজার বিমানবন্দরে আধুনিক টার্মিনাল চালু, অক্টোবরে আন্তর্জাতিক যোগাযোগ

মাছের ক্যারেটে ২ লাখ ইয়াবা, পাচারকারী পালিয়েছে

দৈনিক সোনালী সময় / ১০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের উখিয়ায় জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের সময় ফেলে যাওয়া মাছের ক্যারেট থেকে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীন উনচিপ্রাং বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী মেজরের ঘের এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, নিয়মিত টহলের সময় সীমান্ত পিলার বিআরএম-১৭ থেকে প্রায় ৫০০ মিটার উত্তরে এবং শূন্যলাইন থেকে প্রায় ৩০০ গজ পশ্চিমে একজন ব্যক্তিকে মাছের ক্যারেট মাথায় নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়।

বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তি মাথায় থাকা মাছের ক্যারেটটি ফেলে পাশের গ্রামের দিকে পালিয়ে যায়। পরে ক্যারেটটি তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটের ভেতর থেকে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার করা ইয়াবার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর