রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম
অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে সুবর্ণজয়ন্তী ২০২৬ উদযাপনের রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন ন্যাম ভবনের কক্ষে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন  গুরুদাসপুরে সাংবাদিক সোহেল রানা ও পরিবারের ওপর হামলার অভিযোগ নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন। ঢাকার ‘লকডাউন’ সফল হওয়ায় জনসাধারণকে ধন্যবাদ ড. জয়নুল আবেদীন রোজের শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঝিনাইগাতীতে পর্যটকদের জন্য মোটেল নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন অতিরিক্ত সচিবের নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন 

নিউজ রুমঃ / ২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বিশেষ প্রতিনিধি : রাজধানীর মিরপুরে বাংলা টেলিভিশনের সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের আস্তানা আগামী ১৫ দিনের মধ্যে নিশ্চিহ্ন করার আল্টিমেটাম দিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর। একই সঙ্গে আগামী ৮ নভেম্বরের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিরপুর গোলচক্কর এলাকায় সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি এ আল্টিমেটাম দেন। সমাবেশে সাংবাদিক নেতারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান।

সমাবেশে আহমেদ আবু জাফর বলেন, “সাংবাদিক প্রান্ত পারভেজের ওপর সংঘটিত গুলিবর্ষণের ঘটনা সারাদেশের সাংবাদিকদের ভাবিয়ে তুলেছে। সাংবাদিক সুরক্ষা আইন না থাকায় আমাদের মানববন্ধন ও সমাবেশ করে বিচার দাবি করতে হচ্ছে। এ পেশায় প্রতিনিয়ত সাংবাদিক হত্যা, নির্যাতন ও গুলিবর্ষণের মতো স্পর্শকাতর ঘটনা যুক্ত হচ্ছে। অথচ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে রাষ্ট্রযন্ত্রের কোনো মাথাব্যথা নেই।”

তিনি আরও বলেন, “সরকার আসে, আবার চলে যায়—জোয়ার-ভাটার মতো। কিন্তু সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ দেখা যায় না। মিরপুরের সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনা গোটা দেশের সাংবাদিকদের উদ্বিগ্ন করেছে। অথচ সরকারের যেন কিছুই যায় আসে না। দেশের সরকারগুলো যেন রোবটের মতো আচরণ করছে। ১৯৭১ সালের পরবর্তী কোনো সরকারই সাংবাদিকদের কল্যাণে কার্যকর আইন প্রণয়ন করেনি বলে আমরা মনে করি। আগামী ৮ নভেম্বরের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। এ সময় বক্তব্য রাখেন,

আন্তর্জাতিক প্রেসক্লাব ও ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি বলেন, “সাংবাদিক জাতির বিবেক, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। অথচ একটি স্বাধীন দেশে আজও সাংবাদিকরা নিরাপদ নন। প্রতিনিয়ত সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। সাংবাদিকরা জনগণের অধিকার, অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।”

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি খান সেলিম রহমান বলেন, “সাংবাদিকদের মধ্যে ঐক্যের প্রয়োজন। সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সম্মিলিতভাবে প্রতিবাদ জানানো এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার থাকা জরুরি।”

মিরপুর প্রেস ক্লাবের সভাপতি আমিরুজ্জামান আমির সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ তৈরি করা জরুরি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

মিরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বলেন, সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে বাধাগ্রস্ত করে। এ ধরনের ঘটনায় দ্রুত তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নেতা মীর আলাউদ্দিন বলেন, সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। সাংবাদিকদের ওপর হামলার প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা প্রয়োজন।

মিরপুর রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহসভাপতি কাজী শরীফ নেওয়াজ লালন বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তাহীনতা কোনোভাবেই কাম্য নয়। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মিরপুর রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি আনিসুল হক ক্লিপটন বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ ও পরিবেশন বাধাগ্রস্ত হবে। তাই সাংবাদিকদের সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।

মিরপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মারুফ হায়দার বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন মোশাররফ হোসেন মনা, ভুঁইয়া কামরুল ইসলাম সোহাগ, মর্তুজা পাপ্পু ও এস এম আর শহীদসহ অন্যান্য সাংবাদিক নেতারা। বক্তারা সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা শুধু ব্যক্তির ওপর আঘাত নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও তথ্যপ্রবাহের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

সমাবেশটি উপস্থাপনা করেন মিরপুর প্রেস ক্লাবের অর্থ সম্পাদক রেজাউল করিম রেজাসহ অন্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com