শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
দেওয়ানগঞ্জে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার তাহিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে মো: মকবুল হোসেনের প্রার্থিতা ঘোষণা। তাড়াশে শিয়াল ঠেকাতে বৈদ্যুতিক ফাঁদ, প্রাণ গেল গৃহবধূর, আশঙ্কাজনক দুই শিশু বকশীগঞ্জে বগারচর আদর্শ রানার্স ক্লাবের উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, ঈদগাঁওয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ১ শেরপুর জেলা ছাত্রশক্তির নবগঠিত আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করল জেলা এনসিপি চুরির অভিযোগে চাকমারকুল ক্যাম্পে গ্রেপ্তার ৩ মাছের চড়া দামে মলিন মহিষলুটির শুঁটকিপল্লির ব্যস্ততা, লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা হিমছড়িতে সাগরে ডুবে ৪ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ কোস্ট গার্ড দেখে পালাল বোটের আরোহীরা, মিলল ৫০ হাজার মাদক 

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডিবি পুলিশের নিয়মিত টহলে নিরাপত্তা জোরদার

সেলিম চৌধুরী জেলা প্রতিনিধি, রংপুর ঃ / ২৬৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

সেলিম চৌধুরী
জেলা প্রতিনিধি, রংপুর ঃ

গত কাল রোববার (৯ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রংপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই রাশেদুল ইসলাম তাঁর সঙ্গী ফোর্সসহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে টহল কার্যক্রম সম্পন্ন করেন।

পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এসআই রাশেদুল ইসলাম বলেন, “রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে। আমরা নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রেখেছি।”

এ সময় ডিবি পুলিশের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। তাঁরা জানান, হাসপাতাল এলাকায় চুরি, ছিনতাই ও অসামাজিক কার্যক্রম নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিনই বিভিন্ন সময় টহল দেওয়া হচ্ছে। স্থানীয়রা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর