বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী বাঘায় ১৫০ বোতল ইস্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার। মাদেকের বিরুদ্ধে জিরোটলারেন্স নীতির উল্টো দিকে হাটছে চৌকিদার শাহীন। চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন মহাসচিব তাহের ও যুগ্ম সচিব কামরুল নির্বাচিত বিশ্বম্ভরপুরে প্রকাশ্য নিলামে ৩ বাজার: ৮৫ প্রতিযোগীর লড়াইয়ে ডাক উঠল ৫৯ লাখ ২২ হাজার টাকা চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী চারঘাটে বিশ্ব যুব দিবসে শত শত যুবকের ম্যারাথন প্রায় ৬ হাজার পরীক্ষার পর ব্যার্থতাকে জয় করে পুলিশ ক্যাডার এসএম জুনাইদ কবির সুপ্ত শেরপুরে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক পুলিশ হেফাজতে এসএসসি ফলে সাফল্য-হতাশার মিশ্র চিত্র: পাস ৬২.২৫ শতাংশ, জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন, ফেল প্রায় ৭ লাখ শ্রীবরদীতে সড়কের দুই পাশে ১০০ বৃক্ষ রোপণ

রাজশাহী বাঘায় ১৫০ বোতল ইস্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।

বার্তা সম্পাদক / ২০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

মোঃ তোফাজ্জল হোসেন, স্টাফ রিপোর্টার।

রাজশাহীর বাঘায় অভিযান চালিয়ে ১৫০ বোতল অবৈধ ইস্কাফ (ESkuf) সিরাপ ও একটি পালসার মোটরসাইকেলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের আড়পাড়া গ্রামের মহসিন ডাক্তারের বাড়ির সামনে তিন রাস্তার মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বাউসা ইউনিয়নের আড়পাড়া গ্রামের ওমর আলীর ছেলে সাজদার রহমান (৪৩) এবং একই গ্রামের তছিকুল ইসলামের ছেলে মিজানুর রহমান (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেরাজুল হকের নির্দেশনায় এসআই প্রদ্যুৎ কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আড়পাড়া গ্রামের মহসিন ডাক্তারের বাড়ির সামনে অভিযান পরিচালনা করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি একটি পালসার N160 মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টা করেন। পরে রাত সাড়ে ১২টার দিকে পুলিশ তাদের আটক করে। এ সময় মোটরসাইকেলের সিটের ওপর রাখা সাদা রঙের বস্তার ভেতরে কাগজের কার্টনে থাকা ১৫০ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

অভিযানে এসআই শেখ আবু জামিল হাসান, এএসআই মোস্তাফিজুর রহমান, এএসআই জাকির হোসেন ও এএসআই নাহিদুল ইসলামসহ পুলিশের সদস্যরা অংশ নেন।

বাঘা থানার এসআই প্রদ্যুৎ কুমার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে রাত ১২টা ১৫ মিনিটের দিকে অভিযান শুরু করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১৫০ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেরাজুল হক বলেন, উদ্ধার করা ইস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী বাঘা থানায় মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর