বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
চট্টগ্রামের মীরসরাইয়ের ১৬ ইউনিয়নে বিএনপি থেকে চেয়ারম্যান প্রার্থী প্রায় ২ শতাধিক এবং মেম্বার হবে কমপক্ষে হাজারোধিক? দল থেকে কঠোরতার হুঁশিয়ারি সিংগাইরে কৃষিজমির মাটি কাটায় ইটভাটাকে জরিমানা টেকনাফে বিজিবির পৃথক দুই অভিযান, ১ লাখ ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার শাপলা চত্বরে ১৮ হাজার ও নাফ নদীর স্লুইস গেট এলাকায় ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১; পালিয়েছে ২ জন জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে চোরাচালান নিয়ে সরগরম আইনশৃঙ্খলা প্রতিরোধ কমিটির সভা। শেরপুরে সওজের জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ কয়েকটি পরিবারের চলাচলের পথ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে এক যুবকের কারাদণ্ড। ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নতুন কমিটির দায়িত্ব হস্ততর চট্টগ্রামের ফটিকছড়িতে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ৩ জন আহত, আটক ১ চট্টগ্রাম শহরের খুলশীর নিজের বাসা থেকে অধ্যাপিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ, হত্যা নাকি আত্মহত্যা সন্দেহাতীত চট্টগ্রামের মীরসরাই পৌরসভার ৫ নং ওয়ার্ড’র আওয়ামী দলীয় কাউন্সিলর জহির উদ্দিন গ্রেপ্তার চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাট পৌর বাজারে আওয়ামী লীগের সন্ত্রাস- নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত ছাতকে মামলার প্রধান আসামির দাওয়াতে ওসি, সাংবাদিকদের মধ্যে ক্ষোভ পাহাড়ি জনগোষ্ঠীর পাশে সেনাবাহিনী: নানিয়ারচরে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ বিতরণ নাঙ্গলমোড়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন তাহিরপুরে ৪৪ কেজি গাঁজাসহ,সিন্ডিকেটের সদস্য ইসলাম উদ্দিন গ্রেপ্তার। ঝিনাইদহে ডুমুরিয়ার রিটেইলারদের এক দিনের সম্মেলন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত টেকনাফে বিজিবি ও এস আর বি এর অভিযানে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সামায়ুন কবির।
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

শেরপুরের ঝিনাইগাতীতে কৃষকের ছেলে হলেন ৪৬তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ২৪০ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার উত্তর গান্ধীগাও গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ৫ই ফেব্রুয়ারি ১৯৯৯ সালে জন্মগ্রহণ করেন মনোয়ার হোসেন।

মনোয়ার হোসেনের পিতা মোঃ খোরশেদ আলম পেশায় একজন কৃষক। মাতা কুলছুম বেগমের পাঁচ সন্তানের মধ্যে তিনি পঞ্চম সন্তান।

মনোয়ার হোসেন এর আরও দুই ভাই দুই বোন রয়েছেন।
ছোট থেকেই মো:মানোয়ার হোসেন মেধাবী ছাত্র ছিলেন।
তিনি রাংটিয়া উচ্চ বিদ্যালয় থেকে ২০১৪ সালে মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।

তিনি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ২০১৬ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উভয় পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।

এরপর স্বনামধন্য প্রতিষ্ঠান নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সাইন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

তিনি দিন রাত পরিশ্রম করে পড়াশোনা করেন, মনোয়ার হোসেন হাল ছাড়েন নাই অবশেষে তিনি ৪৬ তম বিসিএস পরীক্ষায় (শিক্ষা ) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন।

মনোয়ার হোসেন এর স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হওয়ার। তার স্বপ্ন পুরণে নিরলসভাবে পড়াশোনা করেছেন।  মনোয়ার হোসেনের বাবা খোরশেদ আলম প্রতিনিধিকে জানান, সন্তানকে উচ্চ শিক্ষিত হিসেবে গড়ে তুলতে আমি ও আমার স্ত্রী কুলছুম বেগম অত্যন্ত পরিশ্রম করেছি। ছেলে পরিবার, গ্রামবাসী ও এলাকার মানুষের মুখ উজ্জ্বল করেছে। আমি ছেলের জন্য দোয়া চাই।

মনোয়ার হোসেন প্রতিনিধি কে জানান, আদর্শবান ও সৎ মানুষ হওয়াই আমার জীবনের মুল লক্ষ্য। শিক্ষা জীবনের শুরুতেই স্বপ্ন বুনেছিলাম পড়াশোনা করে ভালো সরকারি প্রতিষ্ঠানে সম্মানের সাথে চাকরি করবো। আলহামদুলিল্লাহ! আশা পূর্ণ হয়েছে।

মনোয়ার হোসেন জানান, এই কৃতিত্বের সাথে সফলতায় যাদের অবদান সবচেয়ে বেশি তারা হলেন- আমার বাবা-মা। শিক্ষা জীবনে নিজের সর্বোচ্চ পরিশ্রম, চেষ্টা, পড়ালেখা করা, মানুষের দোয়া, আল্লাহর রহমত, ভাগ্য, ধর্মীয় অনুশাসন মেনে চলা ও সবকিছুর সমন্বয়েই ভালো কিছু করা সম্ভব। সর্বোপরি সকলের কাছে আমি দোয়াপ্রার্থী সামনের দিনে দায়িত্বগুলো যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ