শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
সরকারি কাজে বাধা, দুই রোহিঙ্গার কারাদণ্ড খুলনায় সাংবাদিকদের ব্যতিক্রমী মানবিক উদ্যোগ, ৩০০ অসহায় মানুষের মুখে খাবার তুলে দিল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে জালাল উদ্দিনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা। রুমায় তিল চাষিদের বাম্পার ফলনের আশা তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে কার্যকরী সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিলেন বাছির আহাম্মেদ। পাঁচ বছরের স্বপ্নে বড় ধাক্কা, যুক্তরাজ্যে স্থায়ী বসবাসে ১০ বছরের নতুন শর্ত কক্সবাজারে ইকরাম হত্যা মামলার আসামি গ্রেপ্তার তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন জয়নাল আবেদীন। টেকনাফে সিএনজি থেকে ৭২ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ১ চট্টগ্রামের সাতকানিয়ায় পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, ইউপি সদস্যকে কুপিয়ে জখম চট্টগ্রামের শাহ আমানত সেতুর টোল আদায় বুথ দুমড়ে-মুচড়ে গেছে বাসের ধাক্কায় তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মোস্তাক আহাম্মেদ। বকশীগঞ্জে অভিযান চালিয়ে ১ লাখ ৮৪ হাজার টাকার ভারতীয় মদসহ ৩ জন গ্রেফতার! বকশীগঞ্জে কিশোরীর মরদেহ উদ্ধার! কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে আলোচনার শীর্ষে হাজী মো: সবুজ আলম। মানুষের আদালতে ইজ্জত, বিবেকের আদালতে মানুষ ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের চাপাঝোড়া গ্রামে ঝোড়ার বাঁধ ভেঙে প্রতিবছর ক্ষতিগ্রস্ত হচ্ছে ২৫-৩০ একর আবাদি জমি টেকনাফে যৌথ অভিযানে গ্রেপ্তার ১, কারাদণ্ড ৫ জনের মীরসরাইয়ে হরতালের নামে নাশকতা সৃষ্টির চেষ্টা কালে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ চট্টগ্রামে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতায় সাধারণ ডায়রি জিডি করেন ভুক্তভোগী (সাংবাদিক)
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

সরকারি কাজে বাধা, দুই রোহিঙ্গার কারাদণ্ড

সাদ্দাম হোসেন সাজ্জাদ, নিজস্ব প্রতিবেদক / ৪৪ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

 

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের টেকনাফে সরকারি আদেশ অমান্য ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দুই রোহিঙ্গাকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্তরা হলেন মোহসেনা বেগম (৪৫) ও সৈয়দুর রহমান (২১)। তাঁদের মধ্যে মোহসেনা বেগমকে ছয় মাস এবং সৈয়দুর রহমানকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

১৬ এপিবিএনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নয়াপাড়া নিবন্ধিত এপিবিএন ক্যাম্পের একটি মোবাইল টহল দল নিয়মিত দায়িত্ব পালনের সময় ক্যাম্পের ই-ব্লকে পৌঁছায়। এ সময় ওই দুই ব্যক্তি টহল দলের পুলিশ সদস্যদের ওপর আক্রমণ করেন এবং সরকারি দায়িত্ব পালনে বাধা দেন বলে অভিযোগ করা হয়।

পরে এপিবিএন সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাঁদের আটক করেন। পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের ক্যাম্প-২৪-এর সিআইসি কার্যালয়ে নেওয়া হয়।

সেখানে সিআইসি ও উপসচিব খানজাদা শাহরিয়ার বিন মান্নান দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারা লঙ্ঘনের দায়ে মোহসেনা বেগমকে ছয় মাস এবং সৈয়দুর রহমানকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পরে দণ্ডপ্রাপ্ত দুজনকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ