শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় সাড়ে ৬ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার মিয়ানমারে পাচারের আগেই ৪০ টন সিমেন্ট জব্দ, আটক ৮ মানবিকতা ও সাহসিকতায় মানুষের পাশে আনসার-ভিডিপি দলনেতা আবু বকর সিদ্দিক তাহসিফ সাউরি: একটি বিতর্কিত অধ্যায়, এক রহস্যময় মৃত্যু এবং উত্তরহীন প্রশ্ন শিশু অপহরণ ও ধর্ষণ মামলায় চট্টগ্রামের দুই আসামি গ্রেপ্তার চট্টগ্রাম বহিঃনোঙ্গরে জাহাজের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ মাদকমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল-মামুন বকশীগঞ্জে মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড। ঠাকুরগাঁও-১ আসনে ভোট দিলেন দুই প্রধান প্রার্থী, ভোটের পরিবেশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বাগেরহাট বালুরমাঠ হতে ১৫ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করেছে এসআরবি-৬ বটিয়াঘাটায় নবাগত ওসি এসএম মিজানুর রহমান, অপরাধীদের পক্ষে তদবির নয় ধরিয়ে দিন। উখিয়ায় বিজিবির অভিযানে দেড় লাখ ইয়াবা উদ্ধার কোটি কোটি টাকার উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ, ঘটনাস্থলে সংসদ সদস্য টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশাল যুবসমাবেশে প্রধান অতিথি শাহজাহান চৌধুরী এমপি পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে চারঘাটে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ তাহিরপুরে ভারতীয় নাসির উদ্দিন বিড়ির রমরমা ব্যবসার অভিযোগ, নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট? বাংলা নিউজ মিডিয়ার কর্ণধার সোহেল সরকারের বড় ছেলে সালমান সরকারের ৪র্থ জন্মবার্ষিকী উদযাপিত তাহিরপুরে অ-বৈধ ভারতীয় নাসির উদ্দিন বিড়ির রমরমা ব্যবসা: দলীয় প্রভাব ও ডিলার সি-ন্ডিকেটের নেপথ্য কাহিনী জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় সাড়ে ৬ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

দৈনিক সোনালী সময় / ১১ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

মোঃ শুকুর আলী,স্টাফ রিপোর্টার:

শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং জ্ঞানভিত্তিক প্রতিযোগিতার মাধ্যমে মেধাবী প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’। শুক্রবার (৩০ অক্টোবর) কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলার উদ্যোগে জেলার ১২টি উপজেলার ১৭টি পরীক্ষা কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার চতুর্থ থেকে দশম শ্রেণির সাড়ে ছয় হাজারের বেশি শিক্ষার্থী এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ উচ্চ বিদ্যালয় ও কলেজ পরীক্ষা কেন্দ্রে অংশ নেয় ৬২৫ জন শিক্ষার্থী।

শুক্রবার সকাল থেকেই বিশ্বম্ভরপুরের পলাশ উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী ও অভিভাবকদের সরব উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। শিক্ষার্থীদের মধ্যে ছিল মেধা যাচাইয়ের আগ্রহ ও প্রতিযোগিতার উদ্দীপনা। অভিভাবকদের মধ্যেও সন্তানদের শিক্ষাগত অগ্রগতি ও মেধা বিকাশ নিয়ে উৎসাহ লক্ষ্য করা যায়।

শিক্ষাসংশ্লিষ্টদের মতে, পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি সাধারণ জ্ঞান, সৃজনশীল চিন্তাশক্তি ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মেধা যাচাই ও নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ সৃষ্টিতে এমন আয়োজন ইতিবাচক ভূমিকা রাখে।

শিশু-কিশোরদের জ্ঞানচর্চা, নৈতিক মূল্যবোধ, সৃজনশীলতা ও মননশীল বিকাশে কিশোরকণ্ঠ একটি পরিচিত নাম। শিক্ষার্থীদের পাঠাভ্যাস বৃদ্ধি এবং জ্ঞান অর্জনে আগ্রহী করে তুলতে কিশোরকণ্ঠের এ ধরনের শিক্ষামূলক উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আয়োজকরা।

আয়োজকদের প্রত্যাশা, মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রস্তুতি ও যোগ্যতা মূল্যায়নের সুযোগ পাবে। পাশাপাশি ভবিষ্যতে আরও বড় প্রতিযোগিতায় অংশগ্রহণের আত্মবিশ্বাস অর্জন করবে। শিক্ষার গুণগত মানোন্নয়নের পাশাপাশি একটি মেধাবী, সুশিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

এদিকে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ উচ্চ বিদ্যালয় ও কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলার কেন্দ্রীয় উপদেষ্টা ও সাবেক জেলা চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন, ফোরামের উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা হারিস উদ্দিন, সাবেক পৃষ্ঠপোষক সুলতান আহমদ, অধ্যক্ষ ইকবাল হোসেন ও মাওলানা বদরুল আমিনসহ অন্যান্য অতিথিরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফোরামের থানা প্রতিনিধি লুৎফুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, কামরুল হাসান মহসিন, নাইম হাসান ও সাদাত সাকিবসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরির উদ্দেশ্যে প্রতিবছর এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।

উল্লেখ্য, কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশের তারিখ শিগগিরই কিশোরকণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ