মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম
৭ নং ভেলুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কৃষিবিদ আনোয়ার পারভেজ—বিএনপির মনোনয়ন প্রত্যাশী রাউজানে আস সোফফাহ তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটি গঠন ঝিনাইগাতীতে ‘রক্ত দিন, জীবন বাঁচান’ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি স্মৃতির ধুলো চট্টগ্রামে জমকালো আয়োজনে NEW N.K CAR CENTER-এর উদ্বোধন

৭ নং ভেলুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কৃষিবিদ আনোয়ার পারভেজ—বিএনপির মনোনয়ন প্রত্যাশী

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ৬৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

৭ নং ভেলুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কৃষিবিদ আনোয়ার পারভেজ—বিএনপির মনোনয়ন প্রত্যাশী

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী উপজেলার ৭ নং ভেলুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন কৃষিবিদ মুহাম্মদ আনোয়ার পারভেজ। তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী। ইতোমধ্যে তিনি চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা ঘোষণা করে ইউনিয়নবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

কৃষিবিদ মুহাম্মদ আনোয়ার পারভেজ শ্রীবরদী উপজেলা বিএনপির সম্মানিত সদস্য। পাশাপাশি তিনি ৭ নং ভেলুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা। রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত এই নেতা আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন।

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে আনোয়ার পারভেজ বলেন, “ভেলুয়া ইউনিয়নের মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই। জনগণের প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, কৃষি, যোগাযোগব্যবস্থা এবং নাগরিক সেবার উন্নয়নে ভূমিকা রাখতে চাই। একটি সুন্দর ও উন্নত ভেলুয়া ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে ইউনিয়নের সব শ্রেণি-পেশার মানুষের জন্য কাজ করবেন। ইউনিয়নের প্রতিটি এলাকার সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে চান তিনি।

তরুণ ও যুবসমাজকে নিয়ে তাঁর পরিকল্পনা প্রসঙ্গে আনোয়ার পারভেজ বলেন, “যুবসমাজকে মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের সুযোগ বাড়াতে হবে। একটি সুস্থ ও সুন্দর প্রজন্ম গড়ে তুলতে সবাইকে নিয়ে কাজ করতে চাই।”

তিনি বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদকে জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা করবেন এবং জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দিতে উদ্যোগ নেবেন।

চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা ঘোষণা করে কৃষিবিদ মুহাম্মদ আনোয়ার পারভেজ ৭ নং ভেলুয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর