রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ঝিনাইগাতীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল লাইস ভূইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজকে জড়িয়ে AI ব্যাবহার করে মিথ্যা বানোয়াট সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে, নি/হ/ত ১ আ/হ/ত ৫ কাজীপুরে বঙ্গবন্ধুর ম্যুরালে ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন প্রবাসী বিএনপি কর্মী তন্ময় আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আমি চেয়ারম্যান নির্বাচিত হলে জনস্বার্থে ২৪ ঘন্টা বাড়ির দরজা উন্মুক্ত থাকবে: শাহাদাত হোসেন লাল বিশ্বম্ভরপুরে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক।  নাটোরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন যাচাইয়ের দাবি রাজশাহীর নতুন পুলিশ সুপার মো. মামুন অর রশীদ কথিত ইয়াবা ব্যবসায়ী ফয়সালকে গ্রেপ্তার করল পুলিশ

কথিত ইয়াবা ব্যবসায়ী ফয়সালকে গ্রেপ্তার করল পুলিশ

বার্তা সম্পাদক / ২৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

আমির হোসেন স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের তাহিরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর একটি মামলার পলাতক ২ নম্বর আসামি ও কথিত ইয়াবা ব্যবসায়ী ফয়সাল আহমেদকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) ২০২৬ বিকেলে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদের দিকনির্দেশনায় বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) এসআই মনিরুজ্জামান সজলের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বাদাঘাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ফয়সাল আহমেদ তাহিরপুর উপজেলার নাগরপুর গ্রামের মৃত সুজাত মিয়ার ছেলে। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর একটি মামলার ২ নম্বর পলাতক আসামি।

পুলিশের দাবি, এর আগেও ফয়সাল আহমেদ ইয়াবা ট্যাবলেটসহ দুই দফা পুলিশের হাতে আটক হয়েছিলেন। সর্বশেষ গ্রেপ্তারের মধ্য দিয়ে মাদকসংক্রান্ত অভিযোগে তাকে তৃতীয়বারের মতো আটক করা হলো।

এদিকে ফয়সালের গ্রেপ্তারের ঘটনায় মাদকবিরোধী ঐক্য পরিষদ, তাহিরপুরের পক্ষ থেকে পুলিশকে স্বাগত জানানো হয়েছে। সংগঠনটির নেতারা এলাকায় মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও সংশ্লিষ্টতার অভিযোগে জড়িতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নোট: গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি আইনগতভাবে নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর