সোমবার, ১১ মে ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
সুনামগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু নিরাপদ ও মানসম্মত আম বাজারজাত করতে রাজশাহীতে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ সাক্ষীর অভাবে থমকে যাওয়া বিচার: এক প্রতিবন্ধী পিতার আর্তনাদ ও আইনি লড়াই ত্যাগের ঘোষণা ​ মানিকগঞ্জের সিংগাইরে দুস্থদের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ করলেন সাংসদ শান্ত ঝিনাইগাতীতে কুকুরের অবাধ বিচরণ মাংসের টেবিলে, আতঙ্কে ক্রেতারা! তাহিরপুর যাদুকাটা নদীতে ম্যাজিস্ট্রেটের উপর হামলা,ড্রেজার মালিকের ৯০ দিনের কারাদন্ড “নতুন বাংলাদেশ” গড়তে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ গুরুত্বপূর্ণ উদ্যোগ- জেলা প্রশাসক জাহিদুল ইসলাম তাহিরপুরে ড্রেজার বন্ধে অভিযানকালে ম্যাজিস্ট্রেট-পুলিশের ওপর হামলা, আটক এক। এক মাসে দুই অর্জন: প্রাইম ইসলামি লাইফের ইভিপি মোহাম্মদ নুরুল আলমের সাফল্যে নতুন মাইলফলক ১৮ লাখ টাকার চুক্তিতে পুলিশে চাকরি! পরীক্ষাকেন্দ্রে ডিভাইসসহ ধরা খেলো ৫ পরীক্ষার্থী

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রূপগঞ্জে ম্যাক্স গার্মেন্টসে দুই দিনব্যাপী মিলাদ ও দোয়া মাহফিল

বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টারঃ / ১৬৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টারঃ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে ম্যাক্স সোয়েটার কারখানার মাঠে দুই দিনব্যাপী কোরানখানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। গতকাল ৩ডিসেম্বর বুধবার ও গত বৃহস্পতিবার বিজিএমইএ’র সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামানের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশ নেয়।
বীরমুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে গার্মেন্টস শিল্প আজ বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়িয়েছে। বেগম খালেদা জিয়া বস্ত্র শিল্পে রপ্তানী বাড়াতে বিভিন্ন নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বেগম খালেদা জিয়া দেশের মানুষের প্রিয় নেত্রী। তাঁর সুস্থতা দেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পরে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও দেশের রাজনৈতিক স্থিতিশীলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে অনেকেই আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর