রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আলম সাব্বিরকে নিয়ে মানহানিকার বক্তব্যের প্রতিবাদ উপজেলা প্রেসক্লাব ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান: পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঝিনাইগাতী প্রশাসনের উদ্যোগ রাজশাহী মহানগরীতে আরএমপির মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার দীর্ঘদিন ধরে অসুস্থ সাংবাদিক আমানুল্লাহ আসিফ,সকলের কাছে দোয়া প্রার্থনা বন্য হাতির আক্রমণে বৃদ্ধ নিহত, একদিন পর মরদেহ উদ্ধার দাড়িয়ারপাড় নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন, সভাপতি শশাংক শেখর রায় দাড়িয়ার পার নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন, সভাপতি শশাংক শেখর রায় ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। শেরপুরের মেধাবী তরুন সাব্বির আহমেদ নিউইয়র্ক পুলিশ অফিসার হিসেবে যোগ দিলেন ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের মূল্যায়নের দাবি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের।

গুরুদাসপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

প্রতিবেদকের নাম / ২১৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
“হাত ধোয়ার নায়ক হন”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‌্যালি শেষে স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয় হাত ধোয়া প্রদর্শনীতে। পরে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএসএম আলমাস, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. রোকনুজ্জামান, জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী ওয়াহিদুজ্জামান ও সাংবাদিক আলী আক্কাছ।

উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর